শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Forest Department officials finally able to catch the tiger in Kultali s Maipith

রাজ্য | আতঙ্কের অবসান, ছাগলের টোপে খাঁচায় বন্দি বাঘ, স্বস্তি মৈপীঠের বাসিন্দাদের

Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ১৩ জানুয়ারী ২০২৫ ১৪ : ৪২Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: অবশেষ ধরা পড়ল সুন্দরবনের কুলতলি মৈপীঠের বাঘ। রয়্যাল বেঙ্গল টাইগারটিকে ধরার জন্য জঙ্গলের চারিদিক জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছিল। টোপ হিসাবে ব্যবহার করা হয়েছিল একটি ছাগলকে। খাবারের লোভেই রবিবার গভীর রাতে বনদপ্তরের খাঁচায় ধরা দেয় দক্ষিণরায়। স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন মৈপীঠের বাসিন্দারা।

রবিবার সকালে বাঘের পায়ের ছাপ দেখতে পান কয়েকজন স্থানীয় মৎস্যজীবী। খবর দেওয়া হয় বনদপ্তরের রায়দীঘি রেঞ্জের চিতুরি বিট অফিসে। বনদপ্তরের কর্মীরা এসে সেই ছাপ পরীক্ষা করেন। স্থানীয়রা দাবি করেন, একসঙ্গে দু'টি বাঘ ঠাকুরান নদী পেরিয়ে লোকালয়ে ঢুকেছে। লাগোয়া জঙ্গলেই ঘোরাফেরা করছে। জঙ্গলের চিহ্নিত অংশটুকু জাল দিয়ে ঘিরে ফেলা হয়। সেখানে খাঁচা পাতা হয়। টোপ হিসাবে রাখা হয় একটি ছাগল। সেই খাঁচাতেই গভীর রাতে ধরা পড়ে বাঘটি।

বাঘের আতঙ্কে কাঁটা গোটা মৈপীঠ। ঘন ঘন এলাকায় বাঘের উপস্থিতি চিন্তার ফেলেছিল বনদপ্তর-সহ স্থানীয় প্রশাসনকে। গত এক সপ্তাহে এ নিয়ে তিন বার সুন্দরবনের জঙ্গল থেকে বাঘ মৈপীঠ কোস্টাল থানা এলাকায় ঢুকে পড়ল। বার বার এলাকায় বাঘ ঢোকায় প্রশ্ন, একটি বাঘই বার বার হানা দিচ্ছে, না কি অন্য বাঘ, ধন্দে বনকর্মীরাও।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া