শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ১২ জানুয়ারী ২০২৫ ০২ : ৪৪Abhijit Das
মিল্টন সেন: পুকুর থেকে গুগলি তুলে পুকুর পাড়ে ধোয়া নিয়ে বচসা। আর তার জেরে চলল গুলি। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে চুঁচুড়া থানার অন্তর্গত সাহাগঞ্জ ঝাঁপ পুকুর এলাকার। গুরুতর আহত দু'জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু করে চন্দননগর পুলিশের গোয়েন্দা বিভাগ। অভিযুক্তকে আটক করা হয়েছে। বন্দুকটি বাজেয়াপ্ত করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, আহতদের নাম সুভদ্রা বসু ও তাঁর ছেলে সুরজিৎ বসু। রবিবার এলাকার বাসিন্দা সুরজিৎ বসু তাঁর হাঁসের জন্য বাড়ির সামনের পুকুর থেকে গুগলি তুলে পুকুরের পাড়ে ধুচ্ছিলেন। পুকুরের পাড় নোংরা হচ্ছে কাদা জলে এমন অভিযোগ তুলে প্রতিবেশী সুনীল দেবনাথ গালিগালাজ শুরু করেন। সুরজিৎ ওই জায়গা ধুয়ে দেবেন বললেও শোনেননি সুনীল। এরপরেই সুরজিৎকে ধাক্কা মেরে পুকুরে ফেলে দেন। সুনীল পুকুর থেকে উঠে আসতেই কাটারি নিয়ে তাড়া করেন। সুরজিতের মা সুভদ্রাদেবী সেই সময় ছেলেকে বাঁচাতে এগিয়ে আসেন। অভিযোগ, সেই সময় সুনীল ঘরে গিয়ে তাঁর দোনলা বন্দুক নিয়ে এসে আচমকা গুলি চালিয়ে বসেন। তাতেই সুরজিত এবং তাঁর মা আহত হয়েছেন। স্থানীয়দের উদ্যোগে তড়িঘড়ি দু'জনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চুঁচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় চুঁচুড়া থানার পুলিশ। ঘটনাস্থলে পৌঁছন চুঁচুড়া আইসি। এসিপি ডিডির নেতৃত্বে পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশের আধিকারিকেরা হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেন।
ছবি: পার্থ রাহা
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার