শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ১২ জানুয়ারী ২০২৫ ০১ : ০৮Abhijit Das
মিল্টন সেন: বরাবর পরিচিতি ছিল মানবদরদি, গরিবের চিকিৎসক হিসেবেই বিখ্যাত ছিলেন ডাক্তার গৌরীশঙ্কর সুর। চুঁচুড়া শুঁড়িপাড়ায় তাঁর বাড়ি 'মৈত্রী ভবন'-এ চেম্বার করতেন। শুরু থেকেই মাত্র দু'টাকায় রোগী দেখতেন প্রখ্যাত এই শিশুরোগ বিশেষজ্ঞ। ২০০৮ সালে তাঁর প্রয়াণ হয়। সম্প্রতি সেই বাড়ির একতলা চুঁচুড়া শ্রমজীবী স্বাস্থ্যপ্রকল্প সমিতিকে দান করেছেন চিকিৎসকের স্ত্রী শ্যামলী সুর। দান করা বাড়ির ওই অংশে জনস্বাস্থ্য পরিষেবা কেন্দ্র তৈরি হবে। আগামী দিনে সাধারণ মানুষ ওখানে মাত্র ১১ টাকার বিনিময়ে চিকিৎসা পাবেন।
রবিবার চুঁচুড়া শ্রমজীবী স্বাস্থ্য প্রকল্পের দ্বিতীয় ইউনিট চালু হল শুঁড়িপাড়ায়। ডাক্তারবাবুর স্ত্রী শ্যামলী দেবী বর্তমানে বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। শুঁড়িপাড়ার বাড়ির একতলায় বসে দীর্ঘ সময় চিকিৎসা করেছেন ডাঃ সুর। রবিবার সেই বাড়িতেই বহির্বিভাগ চালু হল শ্রমজীবী স্বাস্থ্য কেন্দ্রের। এখানে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক যেমন দেখবেন, তেমনই ইসিজি, ফিজিওথেরাপি ইত্যাদি পর্ষেবার সুবিধা মিলবে। আগামী দিনে আল্ট্রাসোনোগ্রাফি, এক্সরে-সহ নানা পরিষেবা মিলবে। এদিন চুঁচুড়া শ্রমজীবীর সহ-সভাপতি অমল রায় বলেছেন, ''বৃহত্তর শ্রমজীবী পরিবারের তিনি একজন সদস্য। চুঁচুড়া শ্রমজীবী সেবা প্রকল্পের প্রথম ইউনিটটি পাঁচ বছর আগে চালু হয়েছিল রাম মন্দির এলাকায়। সেখানে মাসে প্রায় ১০০টি চেম্বার হয়। বহু মানুষ উপকৃত হন। এবার দ্বিতীয় ইউনিটটি চিকিৎসক গৌরীশঙ্কর সুরের বাড়িতে চালু হল। এখানেও সবরকম রোগের চিকিৎসা করবেন বিশিষ্ট চিকিৎসকরা।'' তিনি আশাবাদী, চুঁচুড়া শহরবাসীর সাহায্য অনুদান এবং সহযোগিতায় এই স্বাস্থ্যকেন্দ্র আগামী দিনে আরও অনেক উন্নতি করবে।
ডাক্তারবাবুর আত্মীয় স্মিতধী গাঙ্গুলী বলেন, ''সেই সময় চুঁচুড়া শহরের অত্যন্ত নামী শিশু চিকিৎসক ছিলেন ডাঃ সুর। কিন্তু তিনি বরাবর মানুষের সেবা করে গিয়েছেন। তাঁকেও ছোটবেলায় দু'বার প্রাণে বাঁচিয়েছিলেন। তাঁর স্মৃতিতে তাঁর মাসি এই বাড়ি দিয়েছেন। যেখানে মানুষের উপকার হবে।''
শ্যামলী সুর বলেছেন, মানুষ হিসাবে মানুষের জন্য তিনি কাজ করছেন। মানুষ আরও মানবিক হোক। ভাল কাজে এগিয়ে আসুক এটাই তিনি চান।
ছবি পার্থ রাহা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার