সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | 'দল পাশে ছিল, থাকবে', মহুয়াকে বহিষ্কারের পর বার্তা মমতার

Riya Patra | ০৮ ডিসেম্বর ২০২৩ ১৬ : ০৮Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: কিছুক্ষণ আগেই লোকসভায় এথিক্স কমিটির রিপোর্ট নিয়ে আলোচনা এবং ভোটাভুটির পর স্পিকার ঘোষণা করেন, সংসদ থেকে বহিষ্কার করা হল মহুয়া মৈত্রকে। ইতিমধ্যে সংসদের বাইরে বেরিয়ে মোদি সরকারকে নিশানা করে বক্তব্য রেখেছেন মহুয়া। তারপরেই জানা গেল দলনেত্রীর বক্তব্য। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জি দলের সাংসদ মহুয়া মৈত্রের বহিষ্কার প্রসঙ্গে জানান, "গণতন্ত্রের লজ্জা।" সঙ্গেই বলেন, "দল পাশে ছিল, থাকবে।" মমতার অভিযোগ, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি মহুয়াকে। এথিক্স কমিটির রিপোর্ট প্রসঙ্গে লোকসভায় আলোচনার সময় কংগ্রেসের অধীর চৌধুরী, মনীশ তিওয়ারি এবং তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ ব্যানার্জি মহুয়ার আত্মপক্ষ সমর্থনে বলার সুযোগের আর্জি জানান। যদিও স্পিকার তা দেননি। তারপরেই ঘোষণা করেন মহুয়ার সাংসদ পদ খারিজের কথা। এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জি বলেন, "খুবই দুঃখজনক। মহুয়া কৃষ্ণনগরের জনগনের দ্বারা নির্বাচিত। তাঁকে পরাজিত করতে না পেরে, বিজেপি তাঁকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে ৪৯৫ পাতার রিপোর্ট পাঠিয়ে আধঘন্টার মধ্যে সভায় আলোচনা করেছে। বারবার ইন্ডিয়া জোটের সাংসদরা রিপোর্ট পড়ার সুযোগ চেয়েছিলেন। তাও দেওয়া হয়নি। এমনকি মহুয়াকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। এটা দেখে বোঝা যায় বিজেপি রাজনৈতিক ভাবে গণতন্ত্রের সঙ্গে লড়তে পারে না। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য একজন মহিলাকে যেভাব হেনস্থা করা হয়েছে, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, আমি সেটাকে ধিক্কার জানাই।" তাঁর পরেই মমতা বলেন, "দল সম্পূর্ণ ভাবে মহুয়া মৈত্রের পাশে ছিল, আছে এবং থাকবে।" বক্তব্যে মমতা বলেন, "আমরা চেয়েছিলাম সুবিচার হোক।" লোকসভার নির্বাচন ২০২৪-এ। আজ মমতা বলেন, "কয়েকমাস পরেই ভোট, বড়জোর আর একটা অধিবেশনে উপস্থিত থাকতে পারত। সেই সুযোগও দেয়া হল না। এর মধ্যে প্রমাণিত হয় বিজেপি কতটা প্রতিহিংসার রাজনীতি করে।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া