শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১২ জানুয়ারী ২০২৫ ২০ : ৫১Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: সাতদিন নিখোঁজ থাকার পর অবশেষে রবিবার দুপুরে মুর্শিদাবাদের ফরাক্কা থানার শঙ্করপুর এলাকায় ফিডার ক্যানেল থেকে উদ্ধার হল মালদহের হরিশ্চন্দ্রপুরের এক ইঞ্জিনিয়ারিং ছাত্রীর দেহ। গত ৫ জানুয়ারি বাড়ি থেকে বের হয়ে ঝাড়খণ্ডের দুমকায় ইঞ্জিনিয়ারিং কলেজে যাওয়ার পথে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান মালদহের বারোদুয়ারি এলাকার বাসিন্দা দীপ্তি ভকত নামে বছর ২০-র ওই ছাত্রী।
জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানান, 'আজ দুপুর নাগাদ নিখোঁজ ওই ছাত্রীর দেহ ফিডার ক্যানেলের জলে ভেসে উঠেছে। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃত ওই ছাত্রীর বাড়ির লোকেদেরকে গোটা ঘটনাটির খবর জানানো হয়েছে।'
মালদহের হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা দীপ্তি ভকতকে তাঁর বাড়ির লোকেরা ঝাড়খণ্ডের দুমকায় একটি ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি করিয়েছিলেন। গত ৫ জানুয়ারি মালদহ থেকে ট্রেনে করে রামপুরহাটের উদ্দেশে যাত্রা করেন দীপ্তি। সেখান থেকে ট্রেন বদলে তাঁর ঝাড়খণ্ডের দুমকায় যাওয়ার কথা ছিল। কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে দীপ্তি সেদিন ট্রেনে বসার পরও নিজের কলেজে যাননি। পরিবারের সদস্যদেরকে নিয়ে তৈরি হওয়া একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে আত্মহত্যার ইঙ্গিত দিয়ে একটি মেসেজ পোস্ট করে নিখোঁজ হয়ে যান দীপ্তি।
ওই দিনই দুপুর নাগাদ মুর্শিদাবাদের ফরাক্কা এনটিপিসি ফাঁড়ির পুলিশ দীপ্তির মোবাইল ফোন, ব্যাগ এবং অন্যান্য কিছু সামগ্রী পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। ব্যাগের মধ্যে থাকা পরিচয় পত্র এবং মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশ দীপ্তির বাড়ির লোককে ব্যাগ উদ্ধারের ঘটনার খবর জানায়। সেইদিনই দীপ্তির বাড়ির লোকেরা ফরাক্কায় এসে উদ্ধার হওয়া জিনিসপত্রগুলো নিয়ে যান এবং হরিশ্চন্দ্রপুরে থানায় দীপ্তির নিখোঁজ ডায়রি করেন।
এই ঘটনার দু'দিন পর গত ৭ জানুয়ারি ফরাক্কা থানার পুলিশ ফিডার ক্যানেলের বিভিন্ন এলাকায় ডুবুরি নামিয়ে ওই ছাত্রীর সন্ধানে তল্লাশি চালালেও সেদিন তাঁর খোঁজ মেলেনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুর একটা নাগাদ ফরাক্কার শঙ্করপুর ফেরিঘাটের কাছে এক নৌকা চালক জলের মধ্যে ওই ছাত্রীর দেহটি ভেসে যেতে দেখেন। এরপর দেহটিকে শঙ্করপুর ফেরিঘাটে নিয়ে আসা হয়।
সূত্রের খবর, দীপ্তি নিখোঁজ হয়ে যাওয়ার পর তাঁর দাদু গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। অসুস্থ অবস্থাতেই গতকাল গভীর রাতে তাঁর মৃত্যু হয়েছে। পরিবারের লোকেরা যখন তাঁর অন্তুষ্টিক্রিয়াতে ব্যস্ত, সেই সময়ে দীপ্তির দেহ উদ্ধারের ঘটনায় নতুন করে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার জুড়ে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার