শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১২ জানুয়ারী ২০২৫ ১৭ : ৪২Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: ভুয়ো নথি ব্যবহার করে কলকাতা এবং আশেপাশের এলাকা থেকে পাসপোর্ট তৈরির চক্রের একাধিক পান্ডা যখন গ্রেপ্তার হচ্ছে, ঠিক সেই সময়ই মুর্শিদাবাদের সুতি থানা এলাকায় বসে জাল আধার কার্ড তৈরির অভিযোগে রবিবার ভোররাতে পুলিশের হাতে গ্রেপ্তার হলেন তিন ব্যক্তি।
আজ ভোররাতে সুতি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে, নুরপুর এলাকায় একটি দোকানে অভিযান চালায়। সেখান থেকেই গ্রেপ্তার করা হয় ইসমাইল শেখ, আকবর আলি এবং মনোজ কুমার মণ্ডল নামে তিন ব্যক্তিকে। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় বলেন, 'প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি ধৃত তিন ব্যক্তি জাল আধার কার্ড তৈরির সঙ্গে যুক্ত ছিলেন। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং কীভাবে জাল আধার কার্ড তৈরি করা হতো, তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃত ব্যক্তিদের পুলিশি হেফাজতের আবেদন করে আজই তাঁদের জঙ্গিপুর আদালতে পেশ করা হবে।'
পুলিশের এক আধিকারিক জানান, ধৃত তিন যুবক সম্প্রতি নুরপুর এলাকায় একটি দোকান ভাড়া নিয়ে জাল আধার কার্ড তৈরির ব্যবসা ফেঁদে বসেছিলেন। ওই তিন ব্যক্তির আধার কার্ড তৈরির কোনও লাইসেন্স না থাকলেও, অন্য একজনের কাছ থেকে বিপুল টাকার বিনিময়ে তাঁরা আধার কার্ড তৈরির আইডি এবং পাসওয়ার্ড 'ভাড়া' নিয়েছিলেন।
পুলিশের ওই আধিকারিক ধৃত ব্যক্তিদের 'মোডাস অপারেন্ডি' জানাতে গিয়ে বলেন, 'আধার কার্ড তৈরির জন্য যতবার সিস্টেমে লগ ইন করতে হবে, আইডি এবং পাসওয়ার্ড যাঁর নামে রয়েছে তাঁকে ততবারই স্ক্যানারে নিজের ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। সেই কারণে ধৃত ব্যক্তিরা 'সিন্থেটিক ল্যাটেক্স' ব্যবহার করে এমন এক ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট জাল করেছিলেন যাঁর নামে সরকারিভাবে আধার কার্ড তৈরির লগ ইন আইডি এবং পাসওয়ার্ড রয়েছে। ওই জাল ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে তাঁরা বারবার আধারের সিস্টেমে লগ ইন করতেন।'
ওই আধিকারিক আরও জানান, 'প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি ধৃত ব্যক্তিরা যে আধার কার্ড তৈরি করতেন সেগুলি সবই জাল। যে ব্যক্তির জন্য আধার কার্ড তৈরি হচ্ছে 'জাল' কার্ডে তাঁর ছবি এবং ঠিকানা থাকলেও ১২ সংখ্যার যে ইউনিক নম্বর ছাপা থাকতো তা ইতিমধ্যেই অন্য কারও জন্য বরাদ্দ হয়ে রয়েছে।'
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তিদের দোকান থেকে ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার, রেটিনা স্ক্যানার, ল্যাপটপ, জাল আধার কার্ড, এনরোলমেন্ট আইডি সহ বিভিন্ন নথি উদ্ধার হয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি অসম এবং রাজ্য পুলিশের এসটিএফ-এর যৌথ অভিযানে মুর্শিদাবাদের হরিহরপাড়া এবং নওদা থানা এলাকা থেকে 'এবিটি'-র যে চারজন জঙ্গি গ্রেপ্তার হয়েছে, তাদের মধ্যে আব্বাস আলি নামে এক জঙ্গি বাংলাদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে। ওই ব্যক্তি ভুয়ো নথি ব্যবহার করে ভারতীয় আধার এবং ভোটার কার্ড তৈরি করে ফেলেছিল। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী সুতি থানা এলাকায় ভুয়ো আধার কার্ড তৈরির এই চক্রের কাছ থেকে কোনও বাংলাদেশি নাগরিক ইতিমধ্যে ভারতীয় আধার কার্ড তৈরি করে ফেলেছে কিনা, তা এখন পুলিশকে ভাবাচ্ছে । পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তিরা এই চক্রের সঙ্গে জড়িত আরও বেশ কয়েকজনের নাম জানিয়েছেন। তাঁদের সন্ধানেও তল্লাশি শুরু করেছে সুতি থানার পুলিশ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার