শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ১১ জানুয়ারী ২০২৫ ০০ : ৪১Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: বিএসএফ নিষ্ক্রিয়। সীমান্তে নজরদারি ঠিকমতো হচ্ছে না। সেই সুযোগে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ঢুকে পড়ছে ভারতীয় ভূখণ্ডে। অভিযোগ জানিয়ে উত্তর ২৪ পরগনার বনগাঁর পুরপ্রধান গোপাল শেঠ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠি লিখে উদ্বেগ প্রকাশ করলেন। তিনি মুখ্যমন্ত্রীকে বিষয়টি খতিয়ে দেখার আবেদনও করেছেন।
গত ২৫ নভেম্বর ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে ঢাকা বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশ গ্রেফতার করে। তারপর থেকে সে দেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার শুরু হয়েছে। অভিযোগ, বাংলাদেশে অশান্তির পর থেকে চোরাপথে বাংলাদেশি জঙ্গি সংগঠনের সদস্যরা ভারতীয় সীমানায় ঢুকে পড়ছে। সম্প্রতি মুর্শিদাবাদের হরিহরপাড়া ও দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থেকে জঙ্গি সন্দেহে কয়েকজনকে রাজ্য পুলিশ গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার রাতে বনগাঁর কলমবাগান এলাকা থেকেও সন্দেহভাজন তিন যুবককে পুলিশ গ্রেপ্তার করে। ওই যুবকদের সঙ্গে অস্ট্রেলিয়া যোগ রয়েছে বলে পুলিশ জানতে পেরেছে।
পেট্রাপোল সীমান্ত লাগোয়া বনগাঁ শহরে বিভিন্ন ছদ্মবেশে জঙ্গি অনুপ্রবেশ হতে পারে বলে বনগাঁর পুরপ্রধান গোপাল শেঠ পুলিশকে চিঠি দিয়ে জানিয়েছিলেন। কলমবাগান থেকে তিন সন্দেহভাজন যুবক গ্রেপ্তার হওয়ার পর প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। গোপালের অভিযোগ, ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় বিএসএফের নজরদারিতে খামতি রয়েছে। সে কারণেই অনুপ্রবেশ বাড়ছে।
প্রসঙ্গত, উত্তর ২৪ পরগনা জেলার হিঙ্গলগঞ্জ থেকে বাগদার সিন্দ্রাণী পর্যন্ত ৯২ কিলোমিটার বাংলাদেশ সীমানা রয়েছে। বর্ডার আউটপোস্ট রয়েছে ৩৯টি। দীর্ঘ সীমান্ত এলাকা নজরদারির জন্য পর্যাপ্ত সংখ্যক বিএসএফ কর্মী নেই। শুধু তাই নয়, বাংলাদেশ সীমান্ত এলাকায় আলোর ব্যবস্থাও তেমন নেই। সেই সুযোগ কাজে লাগিয়ে রাতের অন্ধকারে চোরাপথে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভারতীয় ভূখণ্ডে ঢুকে অপরাধমূলক কাজকর্ম করে আবার রাতেই সে দেশে ফিরে যাচ্ছে। কিন্তু বিএসএফ কিছু করতে পারছে না বলে অভিযোগ।
বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বনগাঁর পুরপ্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে চিঠি পাঠিয়েছেন। তিনি বলেন, 'বাংলাদেশ সীমান্তে বিএসএফের নজরদারি ঠিকঠাক হচ্ছে না। আর তার অনিবার্য পরিণতিতে রাতের অন্ধকারে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ছে। কয়েকটি ঘটনায় তা প্রমাণিত হয়েছে। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর মনোযোগ আকর্ষণ করার জন্য আমি চিঠি পাঠিয়েছি।' মুখ্যমন্ত্রীর পাশাপাশি বনগাঁ পুরপ্রধান রাজ্যের মুখ্যসচিব ও বিএসএফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও চিঠি পাঠিয়েছেন বলে জানিয়েছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার