শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ১১ জানুয়ারী ২০২৫ ২৩ : ২৫Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: গ্রামবাসীর উপর গুলি চালানোর ঘটনায় শুক্রবার মুর্শিদাবাদের নওদা থানার পুলিশের হাতে গ্রেপ্তার হলেন নওদা পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ তমাল শেখ সহ মোট পাঁচজন।
ওই কর্মাধ্যক্ষের বিরুদ্ধে পুলিশ নওদা পঞ্চায়েত সমিতির এক ক্যাশিয়ারকে অফিসের মধ্যেই মারধর করার অভিযোগেও মামলা রুজু করেছে। ধৃত কর্মাধ্যক্ষ তমাল শেখ-সহ বাকি অভিযুক্তদের শনিবার বহরমপুর সিজেএম আদালতে ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন করে পেশ করা হলে বিচারক তাদের ১২ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন।
গত ৪ জানুয়ারি নওদা থানার সর্বাঙ্গপুর- পূর্বপাড়ায় একটি ঠাকুর পুজোর বিসর্জনের সময় তৃণমূল কংগ্রেস কর্মীদের একটি গাড়িকে 'সাইড' দেওয়াকে কেন্দ্র করে কয়েকজনের সঙ্গে বিসর্জনে অংশ নেওয়া গ্রামবাসীদের বচসা হয়। সেই সময় কয়েকজন ব্যক্তি একটি গাড়ি থেকে নেমে বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। এই ঘটনায় রিন্টু বিশ্বাস নামে এক যুবক গুলিবিদ্ধ হন। বর্তমানে তিনি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গুলি চালানোর ঘটনায় নাম জড়িয়ে যায় মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ তথা নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সফিউজ্জামান শেখ এবং তাঁর অনুগামীদের।
শুক্রবার মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপার সূর্যপ্রসাদ যাদব সফিউজ্জামানকে নিজের অফিসে ডেকে বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করেন। বহরমপুরে পুলিশ তাঁর গাড়িতে তল্লাশিও চালায়। এরপরই গ্রেপ্তার হয় বন ও ভূমি কর্মাধ্যক্ষ তমাল শেখ-সহ বাকিরা।
সর্বাঙ্গপুরে গুলি চালানোর ঘটনায় আগেই সেহেরুল শেখ নাম এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছে। পুলিশ সূত্রের খবর, সেহেরুলকে জিজ্ঞাসাবাদেই গুলি চালানোর ঘটনার দিন সর্বাঙ্গপুরে তমাল এবং বাকিদের উপস্থিতির কথা জানা গিয়েছে ।
অন্যদিকে গত ৯ তারিখ নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি শহিদুল ইসলাম পঞ্চায়েত সমিতির ক্যাশিয়ার তন্ময় দাসকে কোনও কারণে বারবার ফোন করলেও তিনি সময় মত ফোন ধরেননি। এই 'অপরাধে' সেদিনই তাঁকে অফিসের মধ্যে মারধর করার অভিযোগ ওঠে। এই ঘটনাতেও নাম জড়িয়ে যায় তমাল শেখের।
নওদা থানার এক আধিকারিক জানান, 'পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষের বিরুদ্ধে সর্বাঙ্গপুরে গুলি চালানো এবং পঞ্চায়েত সমিতির মধ্যে ক্যাশিয়ার তন্ময় দাসকে মারধর করার অভিযোগ রয়েছে।দু'টি পৃথক মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।'
নওদা বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক শাহিনা মমতাজ খান বলেন, 'গোটা ঘটনা দল ভাল চোখে দেখছে না। ইতিমধ্যে দলের শীর্ষ নেতৃত্বকে সবকিছু জানানো হয়েছে।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার