শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | প্রসূতির মৃত্যুতে মেদিনীপুর মেডিক্যাল কলেজে তোলপাড়, তদন্তে স্বাস্থ্য দপ্তর

Kaushik Roy | ১০ জানুয়ারী ২০২৫ ০১ : ১৯Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: মেদিনীপুর মেডিক্যাল কলেজে বিস্ফোরক ঘটনা। হাসপাতালে ভর্তি থাকা অবস্থাতেই মৃত্যু প্রসূতি মহিলার। অভিযোগের তীর হাসপাতালের মাতৃমা বিভাগের দিকে। অভিযোগ উঠেছে, বুধবার রাতে সিজার হওয়া ছ’জন প্রসূতি বৃহস্পতিবার সকাল থেকে গুরুতর অসুস্থ হতে শুরু করেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের স্থানান্তরিত করা হয় আইসিইউতে। তিনজনের অবস্থার অবনতি হওয়ায় ভেন্টিলেশনে দেওয়া হয় তিনজনকে। তাঁদের মধ্যেই এক প্রসূতির মৃত্যু হয় শুক্রবার ভোরবেলা। 

 

জানা গিয়েছে, মৃতার নাম মামণি রুইদাস। তাঁর স্বামীর নাম দেবাশিস রুইদাস। বুধবার রাতে সিজারের পর পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন তিনি। তাঁর এক কন্যা সন্তানও আছে বলে জানা গিয়েছে। এদিকে প্রসূতির মৃত্যুর পরই উত্তেজনা ছড়িয়ে পড়ে মেদিনীপুর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে। অভিযোগ ওঠে, ভুল স্যালাইন বা মেয়াদ উত্তীর্ণ স্যালাইন প্রয়োগের ফলেই মৃত্যু হয়েছে ওই মহিলার। একই কারণে, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি থাকা বাকি মহিলারাও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ঘটনায় কয়েকজন চিকিৎসকদের নিয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।

 

হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। চিন্তায় পড়েছেন রোগীর পরিবার-পরিজনেরাও। জানা গিয়েছে, মেদিনীপুর মেডিক্যাল কলেজের ঘটনা খতিয়ে দেখতে তদন্তে আসছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের একটি দল। পাশাপাশি ড্রাগ কন্ট্রোল অফিসের একটি দলও হাসপাতালে পৌঁছেছে ওষুধের নমুনা সংগ্রহ করার জন্য। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য শঙ্কর সারেঙ্গি জানান, যা ঘটেছে অত্যন্ত দুঃখজনক ঘটনা। বাকি রোগীদের সুস্থ করাই এখন প্রধান লক্ষ্য। পাশাপাশি ঘটনার তদন্ত চলবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া