শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ১০ জানুয়ারী ২০২৫ ২২ : ৪৫Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: গঙ্গা থেকে স্নান সেরে ফিরে দুর্ঘটনাবশত মাথায় আঘাত। সেখান থেকে স্মৃতিশক্তি লোপ। তারপর থেকে ২৪ বছর লোহার শিকলে বন্দি মুর সেলিম। নদিয়ার শান্তিপুর থানার গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের টেংরিডাঙ্গা মেদিয়াপাড়ার বাসিন্দা মুর। ছোটবেলা থেকেই বেশ ভালই ছিল। হঠাৎ করেই ছন্দপতন, মাথায় আঘাত পেয়ে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন তিনি। অভাবের সংসারে অনেক কষ্টে চিকিৎসা চালিয়ে যাচ্ছিল পরিবার। তাতেও কোনও ফল মেলেনি। তাই বাধ্য হয়েই মুরকে শিকল দিয়ে বেঁধে রেখেছেন তাঁরা। প্রায় ২৪ বছর ধরে বন্দিদশায় জীবন কাটছে মুরের।
সুরাত আলি শেখ ও মুর সেলিম শেখ সম্পর্কে দুই ভাই। বৃদ্ধ মা-ও রয়েছেন বাড়িতে। মুর পরিবারে ছোট ছেলে। বৃদ্ধ মা কোনও রকমে কাজকর্ম করে সন্তানের চিকিৎসা করেছিলেন। তাতেও কোন সুরাহা মেলেনি। টাকার অভাবে উন্নত চিকিৎসা করা পরিবারের পক্ষে আর সম্ভব হয়নি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মানসিক ভারসাম্যহীন হওয়ার কারণে সাধারণ মানুষ তাঁর কাছে যেতে ভয় পান। এলাকাবাসীদের মারধর করেন। এমনকি শিশুদের দেখলেও তাড়া করে বেড়ান। স্থানীয় বাসিন্দা থেকে পথচলতি মানুষ সকলেই তাঁর আতঙ্কে থাকে।
মুরের যখন ২২ বছর বয়স তখনও পর্যন্ত সব ঠিকঠাক ছিল। দাদা সুরাত জানান, আজ থেকে প্রায় ২৫ বছর আগে গঙ্গায় স্নান করে এসে হঠাৎ দেওয়ালে আঘাত লাগে ভাইয়ের। তারপর থেকেই স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। পরিবারের পক্ষ থেকে ডাক্তার দেখিয়ে চিকিৎসা করা হলেও কোনও লাভ হয়নি। আর্থিক অনটনের কারণে ভাল ডাক্তার দেখানো সম্ভব হয়ে উঠছে না। তাই বাধ্য হয়েই তাঁকে শিকলে বেঁধে রাখা হয়েছে। স্থানীয়েরা জানিয়েছেন, পরিবারের লোকেরা তাঁকে বিয়ে দিলেও কিছুদিন পরেই বৌ তাঁকে ছেড়ে চলে যান।
শীত-গ্রীষ্ম-বর্ষা এভাবেই শিকলে বাধা তাঁর জীবন। অন্যেরা যখন স্বাভাবিক ভাবে চলাফেরা করতে পারেন তখন তার এই অস্বাভাবিকতায় মানবিক নজর নেই কারও। মুরের বন্দিদশা কাটবে কবে জানেন না কেউ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার