বুধবার ২৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১০ জানুয়ারী ২০২৫ ২০ : ০৩Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: দু'বারের বদলে এবার থেকে জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষা দেওয়া যাবে তিনবার। জয়েন্ট অ্যাডমিশন বোর্ডের এই সিদ্ধান্তের বিরুদ্ধে শীর্ষ আদালতে আবেদন জানিয়েছিল একদল পড়ুয়ারা। কিন্তু, সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, তারা এই সিদ্ধান্তে হস্তক্ষেপ করবে না। তবে সুপ্রিম কোর্টের নির্দেশ, ২০২৪ সালের ৫-১৮ নভেম্বরের মধ্যে কোর্স ছেড়ে দেওয়া আবেদনকারীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
গত নভেম্বরে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে জয়েন্ট এন্ট্রান্স অ্যাডমিশন বোর্ড জানিয়েছিল যে, এবার থেকে তিন বারের বদলে সমস্ত পড়ুয়া মাত্র দু'বারই এই পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। এছাড়াও এই বিজ্ঞপ্তিতে বলা হয় যে, সমস্ত ছাত্র-ছাত্রী ২০২৩ সালে দ্বাদশ উত্তীর্ণ হয়েছে তারা ২০২৫ সালের জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষায় বসতে পারবে না। এর আগে পর্যন্ত এই সময়ে উত্তীর্ণ পড়ুয়ারা বসতে পারতেন পরীক্ষায়।
এই সুযোগ পাওয়ার পরে আইআইটি কানপুরের অনুমতিক্রমে হাজার হাজার পড়ুয়া আবেদন করেছিলেন জয়েন্ট এন্ট্রান্স মেইনসের জন্য। আবারও নতুন করে আইআইটির জন্য পড়াশোনা শুরু করেছিলেন। কারণ তিন বার পরীক্ষা দেওয়ার সুযোগ যেহেতু থাকছে না, তাই ২০২৩-এ উত্তীর্ণ প্রার্থীরা ২০২৩ এবং ২০২৪ এই দুই বছরে ইতিমধ্যেই পরীক্ষা দিয়ে থাকবেন, ফলে তাদের কাছে আর কোনও অতিরিক্ত সুযোগ থাকল না।
প্রেস বিজ্ঞপ্তি জারি করে আইআইটি কানপুরও জানিয়েছে যে, এবার থেকে সমস্ত পড়ুয়ারা মাত্র ২ বারই জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষায় বসতে পারবেন। আগে সেই সুযোগ পাওয়া যেত ৩ বার। ফলে পড়ুয়াদের একটা বড় অংশ এতে হতাশ হয়েছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ