শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০৯ জানুয়ারী ২০২৫ ০২ : ৩২Rajit Das
অতীশ সেন: বৃহস্পতিবার সারদিন আলিপুরদুয়ার জেলার ফালাকাটা শহরে কাটিকে বিকেলে আবারও জঙ্গলে ফিরল দুই দাঁতাল হাতি। বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত দুই দাঁতাল ফালাকাটা শহররের পাশাপাশি শহরতলীর বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ালো। এর আগেও নানা সময়ে ফালাকাটা শহরে হাতি ঢুকেছিল, তবে তার বেশিরভাগ ঘটনাই ছিল রাতের বেলার। বিভিন্ন জায়গায় থাকা সিসিটিভির ফুটেজে রাতে শহরে হাতির ঢুকে পড়ার ছবি দেখা গিয়েছিল। তবে এবার দু'টি হাতি যেভাবে সারাদিন শহরে চষে বেড়ালো তাতে শহরবাসীর কপালে চিন্তার ভাজ দেখা দিয়েছে।
জানা গিয়েছে বুধবার রাতে ফালাকাটার বংশীধরপুর গ্রাম হয়ে হাতির একটি দল পূর্ব কাঁঠালবাড়ি গ্রাম পঞ্চায়েতের পারপাতলাখাওয়া গ্রামে চলে আসে। এই গ্রামগুলিতে অধিকাংশ জমির ধান এখন কাটা হয়ে গিয়েছে। ফলে সেখানে কোনও খাবার না পেয়ে হাতির দলটি মেজবিল গ্রামে ঢুকে পড়ে রণজিৎ মণ্ডল নামে এক সবজি চাষির ক্ষেতে হামলা চালায়। এর পর গুদামটারি এলাকা হয়ে ঢুকে পড়ে শহরে। ফালাকাটা গার্লস হাইস্কুলের দেওয়াল ভাঙার পাশাপাশি শহরের ভেতর দিয়ে যাওয়া ১৭ নম্বর জাতীয় সড়কের ধারে থাকা বিভিন্ন জায়গার লোহার রেলিং ভেঙে ফেলে দুই হাতি। সকালে মানুষের তাড়া খেয়ে ফালাকাটার সুভাষপল্লির ৯ নম্বর ওয়ার্ড সংলগ্ন এলাকার একটি জঙ্গলে ঢুকে পড়েছিল হাতি দু'টি।
ঘটনার খবর পাওয়ার পরই বন দপ্তরের আধিকারিক ও কর্মীরা শহরে পৌঁছে হাতি দু'টিকে শহর থেকে বাইরে বের করার চেষ্টা শুরু করে। জলদাপাড়া বনবিভাগের ডিএফও পারভীন কাসোয়ান ঘটনাস্থলে চলে আসেন। ফালাকাটা থানার পক্ষ থেকে সকলকে সতর্ক থাকার জন্য মাইকিংও শুরু করা হয়।
বন্য হাতি দু'টিকে বাগে আনতে দু'টি কুনকি হাতিও নিয়ে আসা হয়। ১৬৩ ধারা জারি করে রাস্তা দিয়ে বাইরের লোকদের শহরে ঢোকার উপর এ দিন নিয়ন্ত্রণ আরোপ করা হয়। বেশিরভাগ স্কুলেই এ দিন পড়ুয়ার সংখ্যা ছিল হাতেগোনা। সুভাষপল্লী-সহ শহরের একটা বড় এলাকার মানুষ এদিন গৃহবন্দী অবস্থাতেই সারাদিন কাটালেন। বিকেল নাগাদ হাতি দু'টিকে তাড়িয়ে জঙ্গলে ফেরানোর চেষ্টা করেন বনকর্মীরা। সুভাষপল্লীর কাছেই রয়েছে রেল লাইন। কোনও রকম দূর্ঘটনা এড়াতে বনদপ্তরের অনুরোধে বিকেলে প্রায় আধ ঘন্টা ফালাকাটা-কোচবিহার রেলপথে সমস্ত রেল চলাচল বন্ধ রাখে রেল দপ্তর। বিকেলে সব ধরনের সাবধানতা অবলম্বন করে বনকর্মীরা হাতি দু'টিকে তাড়িয়ে জলদাপাড়ার জঙ্গলে ফিরিয়ে দিতে সক্ষম হন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার