শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | তীর্থযাত্রীদের সুবিধার্থে কী কী ব্যবস্থা থাকছে গঙ্গাসাগর মেলায়? বিস্তারিত জানালেন মুখ্যমন্ত্রী

Kaushik Roy | ০৯ জানুয়ারী ২০২৫ ০০ : ৫৬Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত চলবে গঙ্গাসাগর মেলা। ১৪ জানুয়ারি (মঙ্গলবার) সকাল ৬ টা ৫৮ মিনিট থেকে মকর সংক্রান্তির পুণ্যস্নানের সময় শুরু হবে। চলবে ১৫ জানুয়ারি (বুধবার) সকাল ৬ টা ৫৮ মিনিট পর্যন্ত। তার আগে বৃহস্পতিবার আউট্রাম ঘাটের ট্রানজিট পয়েন্টে গঙ্গাসাগর মেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেখান থেকেই মেলায় আগত তীর্থযাত্রীদের জন্য একাধিক পরিষেবার কথা জানালেন তিনি। মুখ্যমন্ত্রী জানালেন, ‘এবার মেলা উপলক্ষ্যে মোট ২৩০০ সরকারি, ২৫০ বেসরকারি, বাইরে থেকে টুরিস্ট বাস মিলিয়ে মোট ৫০০০ বাস থাকছে। ন’টি বার্জ, ৩২ ভেসেল, ১০০ লঞ্চ এবং ২১টি জেটি রাখা হয়েছে জলপথে পরিবহণের জন্য। প্রত্যেক পরিবহণে জিপিএস ব্যবস্থা রয়েছে।

 

কেউ নিখোঁজ হয়ে গেলে সহজেই ট্র্যাক করা সম্ভব। ট্রাফিকের ক্ষেত্রে সুবিধার জন্য ১৬ বাফারজোন থাকছে। ওভারস্পিডিং যাতে না হয় সে কারণে অতিরিক্ত নিরাপত্তা থাকবে। প্রত্যেক জায়গায় মে আই হেল্প ইউ লেখা বোর্ড থাকবে। একটা টিকিট কাটলেই তাতে যাওয়া-আসা দুটোই করা যাবে। বাইরে থেকে অনেকে আসেন, ফলে ভাষার একটা সমস্যা থাকে। তার জন্যে প্রত্যেক বাসে সাগরবন্ধু থাকছে’। জোয়ার-ভাটা মেনে আগে লঞ্চ, ভেসেল যেত গঙ্গাসাগরের উদ্দেশ্যে। এবার মেলার আগে বিশেষভাবে ড্রেজিং করা হয়েছে। মুখ্যমন্ত্রী এদিন জানান, ‘২০ ঘণ্টা চালু থাকবে লঞ্চ, বার্জ, ভেসেল। ৩০০০ সিভিক ভলেন্টিয়ার থাকবেন মেলা চত্বরে। অনেক স্বেচ্ছাসেবী সংস্থার তরফে স্বেচ্ছাসেবক থাকছে।

 

১২ জন মন্ত্রী থাকবেন। আমি নিজে গোটা ব্যবস্থা খতিয়ে দেখে এসেছি। কত বাস একসঙ্গে ছাড়া হচ্ছে সেটা কলকাতায় মেলা কমিটিকে দেখতে হবে। ১০০০ বাস একসঙ্গে ছেড়ে দেওয়া হল এমন যেন না হয়। পুলিশের সঙ্গে যোগাযোগ রেখে সেই ব্যবস্থা করতে হবে যাতে ট্রাফিক জ্যাম না হয়। কেউ অসুস্থ হয়ে পড়লে ৫১৫ বেডের ইন্টেনসিভ কেয়ার ইউনিটের ব্যবস্থা করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরাও থাকবেন। এবার পাঁচ কিলোমিটারের গঙ্গাসাগর সেতু তৈরি করছি আমরা। দেড় হাজার কোটি টাকার টেন্ডার হয়ে গিয়েছে, দু’তিন বছর লাগবে’।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া