শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ০৯ জানুয়ারী ২০২৫ ২৩ : ৫৮Abhijit Das
মিল্টন সেন: পরিবহন দপ্তরের আধিকারিক মোটর ভেহিকেল ইন্সপেক্টর অর্থাৎ এমভিআই পরিচয় দিয়ে তোলাবাজি। এই ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে বলাগড় থানার পুলিশ। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে বলাগড় থানার অন্তর্গত নাটাগড় এলাকায়। ধৃতেরা হলেন রঞ্জিত শীল (৩২), পঙ্কজ মণ্ডল (৩৫) এবং জয়ন্ত দাস (৩৮)। তিন যুবকের বাড়ি হুগলি শেওড়াফুলিতে।
পুলিশ সূত্রে খবর, বুধবার রাত পৌনে তিনটে নাগাদ এসটিকেকে রোড ধরে চন্দ্রা ঘোষ নামে এক মহিলা তাঁর গাড়িতে কালনা থেকে বলাগড়ের দিকে আসছিলেন। গাড়ি নাটাগড় এলাকায় পৌঁছনোর পর ঘোষপুকুরের কাছে তিন যুবক চেকিংয়ের নাম করে তাঁর গাড়িটি আটকায়। তিনজনই নিজেদের পরিবহন দপ্তরের আধিকারিক হিসাবে পরিচয় দেযন। অভিযোগ, তিন জনের মধ্যে এক যুবক নিজেকে মোটর ভেহিকেল ইন্সপেক্টর পরিচয় দেন। নানা কারণ দেখিয়ে ওই মহিলার কাছে মোটা টাকা দাবি করে। সন্দেহ হওয়ায় তিনি বলাগড় থানায় ফোন করেন। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তিনজনকে জিজ্ঞাসাবাদ শুরু করে। ওই তিনজনের পরিচয় জানার পরেই পুলিশের সন্দেহ হয়। তিনজনকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে তাঁরা কেউই জেলা মোটর ভেহিকেল বিভাগের কর্মী নন। বেরিয়ে আসে আসল তথ্য, তিন যুবককেই গ্রেপ্তর করে বলাগড় থানা।
এদিন বলাগড় থানায় সাংবাদিক বৈঠক করেন হুগলি গ্রামীন পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র। তিনি জানিয়েছেন, ধৃতদের কাছ থেকে একটি স্করপিও গাড়ি উদ্ধার করা হয়েছে। কিছু কাগজপত্র পাওয়া গেছে। বাকি বিষয়গুলি খতিয়ে দেখছে পুলিশ। এদিন অভিযুক্তদের আদালতে পেশ করে হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত চলছে।
ছবি পার্থ রাহা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার