শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TMC expelled their Malda town president for councilor murder case gnr

রাজ্য | খুনের মামলায় আগেই গ্রেপ্তার, এবার দল থেকেও বহিষ্কার করা হল তৃণমূল নেতাকে

Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ০৯ জানুয়ারী ২০২৫ ২১ : ৪৯Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: এবার দল থেকে বহিষ্কার করা হল নরেন্দ্রনাথ তিওয়ারিকে। বৃহস্পতিবার মালদা জেলার তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে একথা ঘোষণা করেন জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সী। উল্লেখ্য, মালদার ইংরেজবাজার পুরসভার কাউন্সিলর দুলাল সরকার খুনের ঘটনায় নরেন্দ্রনাথ ওরফে নন্দুকে গ্রেপ্তার করেছে পুলিশ। খুনের পিছনে সেই মূল চক্রী বলে অভিযোগ। নরেন্দ্রনাথ মালদার শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন। 

এদিন জেলা তৃণমূল সভাপতি বলেন, 'এই খুনের মামলার তদন্তে পুলিশ ইতিমধ্যেই নরেন্দ্রনাথ তিওয়ারিকে মাস্টারমাইন্ড বলে দাবি করেছে। আরেক অভিযুক্ত স্বপন শর্মা সমস্ত ঘটনার নেপথ্যে ছিল। সেজন্যই এই দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দলের সিদ্ধান্ত অনুযায়ী নরেন্দ্রনাথকে বহিষ্কার করা হল। শীঘ্রই ইংরেজবাজার শহর তৃণমূলের সভাপতির পদটি পূরন করা হবে। নরেন্দ্রনাথ গত একবছর ধরে দলীয় কাজে নিষ্ক্রিয় ছিল।' 

গত ২ জানুয়ারি মালদায় নিজের এলাকায় খুন হন দুলাল। তাড়া করে একটি দোকানে ঢুকে তাকে খুন করে দুষ্কৃতীরা। ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী সরাসরি জেলা পুলিশের কাজে ক্ষোভ প্রকাশ করেন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তে নামে পুলিশ। গ্রেপ্তার করা হয় খুনের সঙ্গে জড়িতদের। তাদের জেরা করে এবং অন্যান্য বিভিন্ন দিক খতিয়ে দেখে নরেন্দ্রনাথকে থানায় ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। দীর্ঘ জেরার পর শেষপর্যন্ত খুনের পিছনে নরেন্দ্রনাথই যে মূল মাথা সেবিষয়ে নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়। 

এদিন সাংবাদিক সম্মেলনে জেলা সভাপতি ছাড়াও ছিলেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী, আইএনটিটিইউসি'র জেলা সভাপতি শুভদীপ সান্যাল, কাউন্সিলর গৌতম দাস, কাকলি চৌধুরী প্রমুখ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া