শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ০৯ জানুয়ারী ২০২৫ ২০ : ২৯Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: তাড়াহুড়ো করে লাইন পার হতে গিয়ে রেলগেট ভেঙে রেল লাইনের মাঝে উল্টে গেল পিকআপ ভ্যান। এর ফলে আধঘণ্টারও বেশি সময় ধরে দাঁড়িয়ে রইল রাজধানী এক্সপ্রেস। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি শহরের বটতলার এনএন৩৬ নম্বর রেলগেটে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রেলগেটের কর্মীর কাছে ডাউন রাজধানী এক্সপ্রেস যাওয়ার খবর আসতেই তিনি রেলগেট নামাতে যান। ঠিক সেই সময় আচমকা দ্রুতগতিতে একটি পিকআপ ভ্যান রেলগেট পার হওয়ার চেষ্টা করে। তখনই রেলগেটে ধাক্কা মেরে লাইনের মাঝখানে উল্টে যায় ভ্যানটি। রেলগেট থেকে কিছুটা দূরে আপৎকালীন ব্রেক কষে ডাউন রাজধানী এক্সপ্রেসকে দাঁড় করিয়ে দেন চালক। প্রায় আধ ঘণ্টারও বেশি সময় ধরে আটকে রইল রাজধানী এক্সপ্রেসের মতো গুরুত্বপূর্ণ ট্রেবন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়, জিআরপি-সহ ধূপগুড়ি স্টেশন সুপার। ঘটনাস্থলে প্রচুর মানুষের ভিড় জমে যায়। আরপিএফ এবং সাধারণ মানুষের সহযোগিতায় রেললাইন থেকে পিকআপ ভ্যানটিকে সরিয়ে দেওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। আরও বড় দুর্ঘটনা করতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেছেন সকলে। রেল সূত্রের খবর, দুর্ঘটনাগ্রস্ত পিকআপ ভ্যানটির চালকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার