শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sidhu: সামাজিক বাঁধনহীন প্রেম সত্যিই আকর্ষণ করে: সিধুর ইশক সুফিয়ানা!
SS | ২৭ ডিসেম্বর ২০২২ ০৩ : ০৯Rishi Sahu
‘পেরিয়ে যাওয়া জড়িয়ে ওতোপ্রোত’ আমার নতুন গানের প্রথম লাইন। আসলে আমরা, সব পার্থিব চাহিদার সঙ্গেই জড়িয়ে থাকি ভালবেসে। নদীর একুল ছেড়ে যখন অন্য পাড়ে যাই তখন ছেড়ে আসতে হয় ওপারের সবকিছু। এই পথের কথাই উঠে এসেছে নতুন গানে। আবার শেষ লাইনে বলেছি, আমার পরজন্মের মাতা হয়তো অন্তঃসত্ত্বা। আমাদের সকলকেই তো মায়ার বাঁধন ছিঁড়ে এগিয়ে যেতে হয় উত্তরণের পথে। অ্যাটাচমেন্ট থেকে ডিটাচমেন্টের দিকে। ঈশ্বর তো জানেন সবই!
আধ্যাত্মিক উন্মেষ হলো সিধুর জীবনে?
আধ্যাত্মিক বললে অনেকটা বেশি বলা হয়ে যাবে। হ্যাঁ, সময়ের সঙ্গে আমরা সকলেই তো বেড়ে উঠি। আধ্যাত্মিকতার উন্মেষ জীবনের সবথেকে বড় উপলব্ধি। এটা এখন মানি। ক্ষুদ্র আমি তুচ্ছ আমি, আমার ওই গানেও আধ্যাত্মিক ভাবনা মিশেছে আগে। কিংবা, না যাওয়া যত পথ, ভাল থেকো গভীরেই ক্ষত, ভাল থেকো। এই ধরনের ভাব আমাকে প্রভাবিত করেছে আগেও। খোদা কেন? সর্বধর্ম সমন্বয় কথা বলেছ গানে?
খোদা মুসলমানি শব্দ নয়। সুফি শব্দ। তাছাড়া উনি তো ঈশ্বর থেকে আলাদা নন। ‘হলুদ পাখি’র সিধুর জীবনে তবে কী প্রেমের পট পরিবর্তন হলো?
‘হলুদ পাখি’ বছর তিরিশ আগের কথা। এখন বয়স, অভিজ্ঞতা সবই তো প্রতিফলিত হবে গানে। সেটাই তো স্বাভাবিক। তবে বয়সোচিত ভাবনা মানে যেন বুড়োটে না হয় সেটা তো খেয়াল রাখতেই হয়। প্রেমিকারা কী বলছে?
তোর কাঁধে মাথা রাখি/তোর সাথে কথা বাকি। যদি কিছু থাকে ফাঁকি/ পস্তাতে চাই। আধুনিক সম্পর্ক অনেক স্বাধীন। আর আমরা কেউই দোষের উর্ধ্বে নই। এই প্রশ্নের উত্তরে এটুকুই বলতে চাই।
সিধু দা’র প্রেম কী তবে সুফিয়ানার পথে?
(প্রাণখোলা হাসিতে) হলে তো ভালই হয়। এখন এনএসএ রিলেশনশিপ স্ট্যাটাসই বেশি। সেটা কীরকম?
নো স্ট্রিং অ্যাটাচড। প্রেম রইল, কিন্তু সামাজিক বাঁধন, বাধ্যবাধকতা রইল না। তেমন প্রেম সত্যিই আকর্ষণ করে। এটা যদি সুফিয়ানা হয়, তব তাই। আমার মনে হয় আধুনিক প্রেমের এটা খুব সুন্দর একটা রূপ। চলো একসাথে ঘর বাঁধি, ওরকম স্বপ্ন দেখার বয়সটা পেরিয়ে এসেছি আমি। সুখের থেকে শান্তি এখন আমার কাছে অনেক বেশি প্রিয়। ইউটিউবার স্যান্ডি সাহা একবার বলেছিল ‘হলুদ পাখি’ কেউ শোনে না এখন। ‘টুম্পা’ চলে। এই ধরনের সমালোচনা প্রভাবিত করে।
এগুলো ভাবিই না। সমালোচনা কে করছে, সেটা মনে পড়লেই আর এসব নিয়ে ভাবতে ইচ্ছে করে না। এটা কী ইশক সুফিয়ানার প্রভাব?
অবশ্যই। আমি শান্ত, তাই তো সুফিয়ানা জেগেছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ