শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | চা বাগানে হাতির তাণ্ডব,কাজ বন্ধ করে পালালেন শ্রমিকরা

Sumit | ০৮ জানুয়ারী ২০২৫ ০০ : ৪৩Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: ফের লোকালয়ে হাতির তাণ্ডব।ডুয়ার্স-এর জলদাপাড়ার চিলাপাতা জঙ্গল থেকে বেড়িয়ে লোকালয়ে চলে আসে চারটি হাতির একটি দল।ডোব্বরহাট এলাকায় এক বাড়ির ঘর ভেঙে দু'বস্তা ধান খেয়ে নেয় হাতির দলটি।  বুধবার সকালে দক্ষিণ ও উত্তর কামসিং ও শালবাড়ি এলাকায় দাপিয়ে বেড়ায় দলের সবকটি হাতি। আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষ। মথুরা চা বাগানে হাতি ঢুকে গেলে কাজ ছেড়ে পালান চা শ্রমিকরা। পন্ড হয়ে যায় চা বাগানের কাজ।

 

 ঘটনাস্থলে চিলাপাতা রেঞ্জের বনকর্মীরা পৌঁছন। হাতিদের ফের তাড়িয়ে জঙ্গলে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা শুরু করেন তাঁরা। কিন্তু দীর্ঘক্ষন ধরে হাতির পাল রয়ে যায় মথুরা চা বাগানে। বনদপ্তরের এক আধিকারিক জানিয়েছেন,খবর পাওয়ার পরেই হাতিগুলিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা শুরু হয়।গ্রামবাসীদের সতর্ক থাকতে মাইকিংও করা হয়েছে।

 


চা শ্রমিক রিনা টপ্পো জানান, আমরা সকালে বাগানে কাজ করতে আসি। কিম্তু দেখতে পেলাম বাগানে হাতির দল আসছে ভয়ে কাজ বাদ দিয়ে পালিয়ে গেছিলাম। আমরা খুব আতঙ্কের মধ্যে আছি বাগানে এভাবে হাতি ঢুকে পড়ার জন্য। শেষপর্যন্ত সন্ধ্যেয় গোটা দলটিকেই জঙ্গলে ফেরাতে সমর্থ হন বনকর্মীরা। যদিও এর আগেও অনেকবার জঙ্গল থেকে বেড়িয়ে লোকালয়ে ঢুকে পড়েছে হাতিরা। তাদের সামনে পড়ে যাওয়ার জন্য অনেকসময় প্রাণহানির ঘটনাও ঘটেছে। আবার তাড়া করে মানুষকে আক্রমণ করেছে এই উদাহরণও আছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া