শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ০৮ জানুয়ারী ২০২৫ ২৩ : ৩৭Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিতে কোচবিহারে এলেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার সন্দীপ পাতিল। কোচবিহার জেলা ক্রীড়া সংস্থা সারা বছর নানা অনুষ্ঠান করে। তারই সমাপ্তি অনুষ্ঠানে কোচবিহারে আসেন বিশ্বকাপ জয়ী প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সন্দীপ পাতিল। এদিন ওই অনুষ্ঠানে কোচবিহার শহরের বিভিন্ন রাস্তায় রোড শো অনুষ্ঠিত হয়। সেখানে অংশ নেন তিনি।
জানা গিয়েছে, কোচবিহারের মহারাজা জগদীপেন্দ্র নারায়ণের হাত ধরে জেলা ক্রীড়া সংস্থার সূচনা হয়েছিল। তার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে বছরভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন কোচবিহার স্টেডিয়ামে ওই অনুষ্ঠানে প্রাক্তন ক্রিকেটার সন্দীপ পাতিল ছাড়াও উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, জেলা পরিষদের অতিরিক্ত জেলা শাসক সৌমেন দত্ত, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সুব্রত দত্ত-সহ জেলার ক্রীড়া প্রেমীরা।
এদিন প্রাক্তন ক্রিকেটার সন্দীপ পাতিল জানান, কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিতে আমার এখানে আসা। এই জেলার খুদে ক্রিকেটারদের কোচিং করানোর জন্য আসবেন বলে আশ্বাস দেন তিনি।
প্রসঙ্গত, ১৯৮৩ সালে কপিল দেবের নেতৃত্বে বিশ্বকাপ জিতেছিল ভারত। সেই প্রথম ভারতের বিশ্বকাপ জয়। তাও বিদেশের মাটিতে। সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন সন্দীপ পাতিল। ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ইতিহাস তৈরি করেছিলেন কপিল, অমরনাথ, পাতিল, মদনলালরা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার