শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ০৮ জানুয়ারী ২০২৫ ২১ : ৩৪Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: এলাকায় কুকুরের মহামারী । মারা যাচ্ছে একের পর এক কুকুর। সুস্থ সবল কুকুরগুলি হঠাৎই আক্রান্ত হচ্ছে অজানা অসুখে। তারপর দিন দুয়েক রাস্তার ধারে শুয়ে থাকার পর মৃত্যু হচ্ছে তাদের। ঘটনাটি ঘটছে মুর্শিদাবাদের সুতি থানার অন্তর্গত অরঙ্গাবাদ (১) পঞ্চায়েতের মোমিনপাড়া এলাকায়। এমনই অস্বাভাবিক ঘটনায় হতবাক এলাকাবাসী। ইতিমধ্যেই এই অজানা রোগে মারা গেছে ১৫ টি কুকুর। আরও পাঁচটি কুকুর রাস্তায় অসুস্থ অবস্থায় পড়ে রয়েছে।
একের পর এক কুকুর মারা যাওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। অনেকে আবার মনে করছেন পরপর এভাবে কুকুরের মৃত্যু আগত কোনও মহামারীর পূর্ব সংকেত। ইতিমধ্যেই বিষয়টি প্রশাসনের নজরে এনেছেন এলাকার বাসিন্দারা। খবর দেওয়া হয়েছে নিকটবর্তী সুতি থানায়। সূত্রের খবর ,দ্রুত পশু চিকিৎসক এলাকায় পাঠানোর প্রতিশ্রুতিও দিয়েছেন প্রশাসনের আধিকারিকরা। অভিযোগ, বেশ কয়েকদিন অতিক্রান্ত হলেও এখনও দেখা মেলেনি পশু চিকিৎসক বা পশু হাসপাতালের কোনও কর্মীর। আর এতেই ক্ষোভ ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে।
নজরুল হক নামে এক গ্রামবাসী জানান,' গত সপ্তাহ থেকে হঠাৎ করেই আমাদের এলাকায় কুকুর মারা যেতে শুরু করেছে। সুস্থ সবল কুকুরগুলি কোনও কারণ ছাড়াই হঠাৎই অসুস্থ হয়ে পড়ছে। তারপর রাস্তার ধারে দু-তিন দিন শুয়ে থাকার পর মৃত্যু হচ্ছে তাদের।' তিনি বলেন,' ইতিমধ্যেই ১৫টি কুকুর মারা গেছে। আরও পাঁচটি কুকুরের অবস্থা সঙ্কটজনক। স্থানীয় থানার তরফে আমাদের বলা হয়েছে পশু চিকিৎসক এসে দেখে যাবেন। কিন্তু এখনও পর্যন্ত কোনও পশু চিকিৎসক বা পশু হাসপাতালের কর্মীকে এলাকায় আসতে দেখা যায়নি। আমরা চাই দ্রুত পশু চিকিৎসক এলাকায় এসে অসুস্থ কুকুরগুলির চিকিৎসা করুক।'
এর পাশাপাশি কুকুরদের বিষ খাওয়ানো হচ্ছে কিনা সেই নিয়েও তদন্তের দাবি করে তুলেছেন অনেকেই।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার