শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ০৮ জানুয়ারী ২০২৫ ১৬ : ৫৬Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: মালদহের তৃণমূল নেতা দুলাল সরকার ওরফে বাবলা খুনে গ্রেপ্তার তৃণমূলের শহর সভাপতি। মঙ্গলবার সকাল থেকে টানা জেরার করার পরে নরেন্দ্রনাথ তিওয়ারিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছ শহরেরই বাসিন্দা স্বপন শর্মাকেও। তৃণমূল কাউন্সিলর খুনে এখনও পর্যন্ত মোট সাতজনকে গ্রেপ্তার করল পুলিশ। তবে খুনের কারণ স্পষ্ট নয় এখনও। মঙ্গলবার চার সদস্যের ফরেন্সিক দল ঘটনাস্থল পরিদর্শন করেন। নমুনা সংগ্রহ করেছেন তাঁরা।
তৃণমূল নেতা খুনের ঘটনায় ইংরেজবাজার শহর তৃণমূল কংগ্রেস সভাপতি তথা হিন্দি সেলের মালদহ জেলা সভাপতি নরেন্দ্রনাথকে ডেকে পাঠায় পুলিশ। তলব করা হয় তাঁর দুই ভাই বীরেন্দ্রনাথ তিওয়ারি এবং অখিলেশ তিওয়ারিকেও। ইংরেজবাজার থানায় এ দিন দুপুর থেকেই তিনজনকে জিজ্ঞাসাবাদ করেন জেলা পুলিশের উচ্চপদস্থ কর্তারা। জিজ্ঞাসাবাদের পর উত্তরে সন্তুষ্ট না হওয়ায় গ্রেপ্তার করা হয় নরেন্দ্রনাথকে। তাঁর দুই ভাইকে ছেড়ে দিয়েছে পুলিশ। এই বিষয়ে বীরেন্দ্রনাথ বলেন, ''এই ঘটনায় আমাদের বাড়ির কেউ জড়িত নেই। আমাদের ফাঁসানো হচ্ছে। তবে পুলিশকে সব রকম ভাবে সহযোগিতা করছি।''
প্রসঙ্গত, ২০২২ সালে পুরসভা নির্বাচনে নরেন্দ্রনাথ ও দুলালের গোষ্ঠীর মধ্যে ব্যাপক গন্ডগোল হয়েছিল। দুলালের গোষ্ঠীর বিরুদ্ধে নরেন্দ্রনাথ ও তাঁর ভাইকে মারধর করার অভিযোগ উঠেছিল। পুলিশের অনুমান সেই সূত্রেই কাউন্সিলর খুনের ঘটনায় জড়িত থাকতে পারে তাঁরা।
গত ২ জানুয়ারি প্রকাশ্য দিবালোকে মালদা জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি তথা ইংরেজবাজার পৌরসভার পাঁচবারের কাউন্সিলর দুলালকে এলোপাথাড়ি গুলি করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। তড়িঘড়ি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু ততক্ষণে সব শেষ। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা দুলালকে মৃত বলে ঘোষণা করেন। কাউন্সিলর খুনের ঘটনায় পুলিশ প্রশাসনকে তীব্র ভর্ৎসনা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এর পর পুলিশ তদন্ত নেমে তিনজনকে গ্রেফতার করে যার মধ্যে দু'জন বিহারের বাসিন্দা। তারপর গ্রেপ্তার করা হয় আরও দু'জনকে। মঙ্গলবার গ্রেপ্তার করা হল তৃণমূল নেতা-সহ আরও একজনকে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার