শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ০৮ জানুয়ারী ২০২৫ ১৫ : ২৭Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: জঙ্গলে ফিরেছে বাঘ। অবশেষে স্বস্তি মিলল উত্তর বৈকন্ঠপুর গ্রামের বাসিন্দাদের। গতকাল রাতে বাজি, পটকা ফাটিয়ে বাঘকে জঙ্গলে ফেরত পাঠাতে সফল হয়েছেন বন দপ্তরের কর্মীরা। বাঘ যে জঙ্গলে ফিরেছে, তা নিশ্চিত বন দপ্তর। উত্তর বৈকুন্ঠপুর সংলগ্ন জঙ্গল থেকে মাকড়ি নদী পেরিয়ে আজমলমারি ১১ গভীর জঙ্গলে বাঘ ফিরে গিয়েছে বলে জানিয়েছেন মুখ্য বনাধিকারিক নিশা গোস্বামী।
কুলতলির মৈপীঠ- বৈকন্ঠপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর বৈকন্ঠপুর গ্রামের লাগোয়া ম্যানগ্রোভের জঙ্গলে ঘাঁটি গেড়ে থাকা বাঘটিকে ধরতে মঙ্গলবার সন্ধ্যায় খাঁচা পাতা হয়েছিল ছাগলের টোপ দিয়ে। কিন্ত সেই টোপে পা দেয়নি বাঘটি। সেই সঙ্গে রাতভর বাজি, পটকা ফাটিয়েও বাঘটি জঙ্গলে নদী সাঁতরে পালিয়ে গিয়েছে কিনা সে বিষয়ে সকাল থেকে অনুসন্ধানের কাজ শুরু করেছিলেন কর্মীরা। আজ সকালে তাঁরা জানিয়েছেন, আজমলমারির জঙ্গলে ফিরে গিয়েছে রয়েল বেঙ্গল টাইগারটি।
সোমবার কিশোরীমোহনপুর এলাকায় বাঘের ছাপ দেখতে পান এলাকার বাসিন্দারা। তারপর দক্ষিণ বৈকুন্ঠপুর সংলগ্ন জঙ্গলে বাঘের উপস্থিতি টের পাওয়া যায়। সেই জঙ্গল বনদপ্তরের কর্মীরা জাল দিয়ে ঘিরলেও সেখান থেকে পালিয়ে যায় বাঘ। প্রায় দেড় কিলোমিটার দূরে উত্তর বৈকুন্ঠপুর সংলগ্ন জঙ্গলে অবস্থান করে। এই জঙ্গলে বাঘের উপস্থিতি টের পেয়ে জঙ্গল ঘেরার কাজ করে বন দপ্তর। জঙ্গলে খাঁচাও পাতা হয়। টোপ হিসেবে ছাগলও রাখা হয়। সন্ধে থেকে বাঘকে গভীর জঙ্গলে ফিরিয়ে দিতে একাধিকবার শব্দবাজি ফাটানো হয়। নদীতে ভাটা ছিল। তখনই বাঘ নদী পেরিয়ে চলে গিয়েছে বলে মনে করা হচ্ছে।
আজ সকালে জলপথে ও জালঘেরা অংশে তল্লাশি চালিয়ে বাঘের হদিশ পাওয়া যায়নি। তবে উত্তর বৈকুন্ঠপুরের জঙ্গল থেকে বেরিয়ে আজমলমারির জঙ্গলে ফিরে যাওয়ার বাঘের ছাপ পাওয়া গিয়েছে। যা দেখে বনদপ্তর নিশ্চিত যে বাঘ গভীর জঙ্গলে ফিরে গিয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার