শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০৭ জানুয়ারী ২০২৫ ০১ : ২৫Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: বীরভূমের এক গরীব টোটো চালকের সততা এবং মুর্শিদাবাদের সুতি থানার পুলিশের তৎপরতায় এক মহিলা নিজের খোয়া যাওয়া সোনার গয়না, নগদ টাকা ফিরে পেলেন মাত্র ২৪ ঘন্টার মধ্যে।
মুর্শিদাবাদের সুতি থানা এলাকার শ্রীধরী গ্রামের বাসিন্দা শ্রেয়া প্রামাণিক। সম্প্রতি শ্রেয়া পরিবারের বেশ কয়েকজনের সঙ্গে তাঁর মামার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সোমবার দুপুর নাগাদ তিনি বাসে করে সুতিতে ফিরে আসেন। এরপর পরিবারের অন্য়ান্যদেরসঙ্গে একটি টোটো ভাড়া করে ফেরেন বাড়িতে। এরপরই তাঁর মাথায় বজ্রাঘাত।
শ্রেয়া বলেন, "আমার সঙ্গে প্রচুর ব্যাগপত্র ছিল। সেগুলোই টোটো থেকে নামাচ্ছিলাম। তখনই অসাবধানতাবশত গয়েনা ও টাকার ব্য়গটা টোটোতেই থেকে যায়।' ঘরে ঢোকার পর শ্রেয়া এবং তার পরিবারের লোকেরা বুঝতে পারেন টোটোতে যে ব্যাগটি থেকে গেছে সেটাতেই প্রায় ৫ ভরি সোনা ও রুপোর গয়না এবং নগদ প্রায় পাঁচ হাজার টাকা রয়েছে। কিন্তু ততক্ষনে নিজের ভাড়া বুঝে নিয়ে টোটো চালক এলাকা ছেড়েছেন।
এরপরই শ্রেয়া ও তাঁর পরিবারের লোকেরা সুতি থানার অন্তর্গত কান্দুয়া বিট হাউস-এর অফিসারদের শরণাপন্ন হন। শ্রেয়া বলেন,"আমরা যে টোটোতে করে বাড়ি ফিরেছিলাম তার চালক ঠাণ্ডার কারণে মাফলার দিয়ে মুখ ঢেকেছিলেন। ফলে আমরা তাঁকে চিনতে পারিনি। কিন্তু সুতি থানার পুলিশ আমাদের অভিযোগ পাওয়ার পরই দ্রুত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ওই টোটো চালকের সন্ধান শুরু করে।'
সিসিটিভি-র সূত্রে পাওয়া কিছু তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে পুলিশ শ্রেয়াকে নিয়ে বীরভূমের কাশিলা গ্রামে কুরবান শেখ নামে ওই টোটো চালকের বাড়িতে পৌঁছে যায়। শ্রেয়া জানান,' বীরভূমের ওই দরিদ্র টোটো চালক আমাদেরকে তাঁর বাড়িতে দেখতে পেয়ে আন্তরিকভাবে অভ্যর্থনা জানান এবং আমাদের যে ব্যাগটি গতকাল তার টোটোতে ফেলে এসেছিলাম সেটি অক্ষত অবস্থায় আমাদের হাতে তুলে দেন। ব্যাগের মধ্যে খোয়া যাওয়া সব সোনার গয়না এবং টাকা অটুট ছিল। '
টোটো চালক কুরবান শেখ বলেন , "বাড়িতে টোটো নিয়ে আসার পর আমি দেখতে পাই একটি ব্যাগ রয়ে গিয়েছে। আজ সেটি নিয়ে স্থানীয় থানায় জমা করে দেব ভেবেছিলাম। কিন্তু তার আর প্রয়োজন হয়নি। তার আগেই ওই ব্যাগের মালিক নিজেই আমার বাড়িতে হাজির হয়ে যান। প্রকৃত মালিকের হাতে ব্যাগটি তুলে দিতে পেরে খুব খুশি।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার