শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনের পর চালু নলগোড়া ও ধোসাহাট সেতু, স্বস্তিতে স্থানীয়রা

Pallabi Ghosh | ০৭ জানুয়ারী ২০২৫ ০০ : ২২Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান। মঙ্গলবার সাগরদ্বীপ থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভার্চুয়াল উদ্বোধনের মধ্যে দিয়ে চালু হয়ে গেল সুন্দরবনের তিনটি ব্লকের সংযোগকারী নলগোড়া সেতু। জয়নগর দু'নম্বর ব্লকের নলগোড়া গ্রাম পঞ্চায়েত এলাকার মণি নদীর উপর প্রায় ১৬০ মিটার লম্বা ও সাড়ে সাত মিটার চওড়া এবং দু'দিকে এক মিটার করে ফুটপাত-সহ এই সেতুটি নির্মাণ হয়েছে প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে। এই সেতু চালু হওয়ার পর রায়দিঘি ও কুলতলির বিধানসভার কয়েক লক্ষ মানুষের যাতায়াতের পথ আরও সুগম হল।

এই সেতু চালু হওয়ায় উপকৃত হলেন জয়নগর ২ নং ব্লক, কুলতলি ব্লক ও মথুরাপুর ২ নং ব্লকের কয়েক লক্ষ মানুষ। সরকারিভাবে এই সেতুটি নির্মাণের দায়িত্ব পেয়েছিল হুগলি রিভার ব্রিজ কমিশন। তবে কমিশন সেই কাজের বরাত দিয়েছিল একটি বেসরকারি সংস্থাকে। এদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাগরদ্বীপ থেকে ভার্চুয়াল উদ্বোধনের সময় নলগোড়ায় একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলতলির বিধায়ক গনেশচন্দ্র মণ্ডল, রায়দিঘির বিধায়ক অলক জলদাতা, মথুরাপুর (২) বিডিও ড: নাজির হোসেন, জয়নগর (২) বিডিও মনোজিত বসু, কুলতলি থানার আইসি ফারুক আহমেদ,জয়নগর (২) পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ প্রদ্যুৎ অধিকারী-সহ আরও অনেকে। এদিন এবিষয়ে কুলতলির বিধায়ক গনেশচন্দ্র মণ্ডল বলেন, 'নলগোড়ার এই সেতুটি বাম আমলে দীর্ঘদিন অবহেলায় পড়ে ছিল এবং কাজগুলি সম্পন্ন হয়নি। আমি বিধায়ক নির্বাচিত হওয়ার পর সুন্দরবন দপ্তরের আর্থিক সহযোগিতা এবং এইচআরবিসি'র  উদ্যোগে কাজটিকে শেষ করাই। আর এটি চালু হওয়ায় বহু মানুষ উপকৃত হবেন।' 

রায়দিঘির বিধায়ক অলক জলদাতা বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত ধরে সুন্দরবন এলাকায় যোগাযোগের উন্নতিতে আরও একটি সেতুর উদ্বোধন হয়ে গেল। এই সেতুর মাধ্যমে দু'টি বিধানসভার মানুষের যোগাযোগ ব্যবস্থা উন্নত হল। সেতুর জন্য খুশি নলগোড়া এলাকার মানুষ। 

অন্যদিকে ১০ কোটি ৭৪ লক্ষ টাকা ব্যয়ে সুন্দরবন উন্নয়ন পর্ষদের সহায়তায় জয়নগর ও ক্যানিং থানা সংযোগকারী ধোসাহাট সেতুর উদ্বোধন হয়ে গেল। মঙ্গলবার এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়নগর (১) ব্লকের ধোসায় উপস্থিত ছিলেন বারুইপুর পূর্ব বিধানসভার বিধায়ক বিভাস সরদার, জয়নগরের (১) বিডিও পূর্ণেন্দু স্যানাল, জেলা পরিষদ সদস্য তপন কুমার মণ্ডল, জয়নগর (১) পঞ্চায়েত সমিতির সভাপতি ঋতুপর্ণা বিশ্বাস, সহকারী সভাপতি সুহানা পারভীন বৈদ্য-সহ অন্যান্যরা। এই সেতু চালু হওয়ায় ক্যানিং ও জয়নগর থানার মধ্যে যাতায়াতের পথ আরও সুগম হল। এখন থেকে কম সময়ে জয়নগর থেকে ক্যানিং-এর মধ্যে যাতায়াত করা যাবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া