শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

forest department search for tiger in maipith

রাজ্য | যেখানে বাঘের ভয় সেখানে সন্ধের অপেক্ষায় বনকর্মীরা, মৈপীঠে খাঁচা পেতে হবে হৈ হট্টগোল 

Rajat Bose | ০৭ জানুয়ারী ২০২৫ ২৩ : ৪৪Rajat Bose

বিভাস ভট্টাচার্য: ঘন ঘন সূর্যর দিকে তাকাচ্ছিলেন বনকর্মীরা। অপেক্ষায় ছিলেন সন্ধে নামার। তারপরেই শুরু হবে কাজ। কারণ, সারাদিন বাঘ গা এলিয়ে বসে থাকলেও সন্ধের পর গা ঝাড়া দিয়ে শুরু করে চলাফেরা। সেই সুযোগ কাজে লাগানোর জন্য কুলতলির মৈপীঠেও বনকর্মীরা শুরু করেছেন প্রস্তুতি। সুন্দরবনের ‘‌রাজা’‌কে তার এলাকায় ফেরানোর। 

সুন্দরবনের কুলতলির মৈপীঠে গত দু’‌দিন ধরে বাঘের আতঙ্ক তাড়া করছে এলাকাবাসীকে। খবর পেয়ে বন দপ্তরের কর্মী ও আধিকারিকরা এসে সুন্দরবনের একেবারে লাগোয়া ওই এলাকায় বাঘের অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত হন। এরপরেই জঙ্গলের ধার ঘেঁষে গ্রামের চারপাশে জাল লাগিয়ে দেওয়ার কাজ শুরু করা হয়। সেইসঙ্গে মাইকিং করে গ্রামের বাসিন্দাদের সতর্ক করার কাজ করে স্থানীয় পুলিশ। 

এর পাশাপাশি শুরু হয় বাঘটিকে জঙ্গলে ফেরত পাঠানোর। প্রথমে মৈপীঠের জঙ্গলে ঠিক কোন জায়গায় বাঘটি রয়েছে সেই জায়গাটির অবস্থান চিহ্নিত করার কাজ শুরু হয়। চিহ্নিত করা হয় জঙ্গলে ৫০০ মিটার একটি এলাকা। এরপরেই মঙ্গলবার দুপুরে ওই জায়গায় পটকা ফাটানোর সঙ্গে ব্যাপক হৈ হট্টগোল করা হয়‌। উদ্দেশ্য, বাঘটিকে ভয় দেখিয়ে জঙ্গলে ফেরত পাঠানো। 

রাজ্য বন বিভাগের এক আধিকারিক বলেন, এদিন চেঁচামেচি এবং পটকার আওয়াজে বাঘটি জায়গা পরিবর্তন করে। এলাকাটা যেহেতু একেবারেই নদীর ধার ঘেঁষে এবং দুপুরে জোয়ারের জন্য নদীতে জল বেশি থাকায় বাঘ কিছুটা গিয়েও নদী পর্যন্ত আর যায়নি। 

ওই আধিকারিক জানান, বাঘের সবথেকে বেশি চলাফেরা শুরু হয় সন্ধে নামার পর। আর এই সময়টাতে নদীতে ভাঁটাও আছে।‌ সেজন্য মঙ্গলবার সন্ধে থেকেই চেষ্টা করা হবে হৈ হট্টগোল করে আর পটকা ফাটিয়ে যাতে তাকে জঙ্গলের দিকে ফেরত পাঠানো যায়। সেই প্রস্তুতিই নিয়ে রেখেছেন বনকর্মীরা। অন্ধকার একটু ঘন হলেই শুরু হবে এই প্রক্রিয়া। 

এর পাশাপাশি জঙ্গলে ছাগলের টোপ দিয়ে একটি খাঁচাও পেতে রাখা হয়েছে বলে তিনি জানান। তাঁর কথায়, বাঘটি যদি ক্ষুধার্ত থাকে তবে ছাগলের টানে সে খাঁচার দিকে যেতে পারে। সেজন্যই খাঁচা পাতা। ফলে একদিকে যেমন চেষ্টা করা হবে তাকে জঙ্গলে ফেরত পাঠানো তেমনি চেষ্টা হবে খাঁচাবন্দি করা।

 

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া