সোমবার ২৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | CORNEA : বিশ্ব কর্নিয়া দিবসে দৃষ্টান্ত শ্রীরামপুরের সীদাম সাহা

Sumit | ০৭ ডিসেম্বর ২০২৩ ১৮ : ৫১Sumit Chakraborty
মিল্টন সেন,হুগলি : অন্ধের চোখে আলো ফিরিয়ে দেওয়ার অদ্ভুত অঙ্গীকার। ক্রমাগত সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন শ্রীরামপুরের সীদাম সাহা। আর গত ৪২ বছরের সেই চেষ্টায় অন্ধত্ব ঘুচেছে, দৃষ্টি ফিরে পেয়েছেন কমপক্ষে চার হাজার দৃষ্টিহীন মানুষ। তাই এটা সীদাম বাবুর দৈনন্দিন জীবনের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। বলতে গেলে নেশায় পরিনত হয়েছে। তাই প্রতিদিনই সকাল হলেই তিনি বেরিয়ে পড়েন। ঘুরে বেড়ান বিভিন্ন হাসপাতালে। চেষ্টা করেন মানুষজনকে মরণোত্তর চক্ষুদানের ক্ষেত্রে অঙ্গীকারবদ্ধ করার। পেশায় তিনি আইসক্রিম ব্যাবসায়ী হলেও ব্যবসার থেকে তার কাছে চক্ষু সংগ্রহ করার প্রাধান্য অনেক বেশি। তাই সকাল হলেই শুরু হয় তাঁর খোঁজ। খোঁজ নেন কোথাও কেউ মারা গেছেন কিনা। আর খবর পেলেই পৌঁছে যান হাসপাতাল কিংবা মৃতের বাড়ি অথবা শ্মশান সর্বত্রই। সব জায়গাতেই তিনি ছুটে যান মৃতদেহ থেকে চোখ সংগ্রহ করার কাজে। তিনি নিজেই কাছে থাকা একটি বিশেষ যন্ত্রের মাধ্যমে ছোট্ট একটি অস্ত্র প্রচারের করে মৃতদেহ থেকে সহজেই চোখের কর্নিয়া সংগ্রহ করে ফেলেন। মৃত্যুর পর নির্দিষ্ট সময়ের মধ্যেই চোখের কর্নিয়া সংগ্রহ করা যায়, না হলে সেই কর্নিয়া আর কোনও কাজে লাগেনা। মাত্র বাইশ বছর বয়স থেকে সীদাম সাহা এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। এখনও পর্যন্ত প্রায় সাড়ে ছয় হাজার মৃতদেহ থেকে চোখের কর্নিয়া সংগ্রহ করেছেন। গত ১২ বছর ধরে তিনি উত্তরপাড়া লুই ব্রেল মেমোরিয়াল ব্লাইন্ড স্কুলের সঙ্গে যুক্ত হয়েছেন। শ্রীরামপুর আই ব্যাঙ্কের সহযোগীতাও রয়েছে তাঁর সঙ্গে। বর্তমানে এই কাজে তিনি তার ছেলে সায়ক সাহাকে পাশে পেয়েছেন। কলকাতা মেডিক্যাল কলেজ থেকে ট্রেনিং নিয়ে বাবার এই কাজের অংশীদার হয়ে উঠেছে সায়ক। বর্তমান সময়ে এখনও মরণোত্তর চক্ষুদান নিয়ে মানুষের মনে বহু সংকোচ রয়েছে। তবে হুগলি শ্রীরামপুরের সীদাম সাহা ক্রমাগত মরণোত্তর চক্ষুদানের পক্ষে তাঁর লড়াই চালিয়ে যাচ্ছেন।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া