শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ০৭ জানুয়ারী ২০২৫ ২০ : ১৭Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: ৪৮ ঘণ্টার বেশি পার হয়ে গেলেও এখনও খোঁজ মেলেনি মালদহের হরিশ্চন্দ্রপুর থেকে মুর্শিদাবাদে এসে নিখোঁজ হয়ে যাওয়া এক ইঞ্জিনিয়ারিং ছাত্রীর। নিখোঁজ ওই ছাত্রীর সন্ধানে মঙ্গলবার সকাল থেকে মুর্শিদাবাদের ফরাক্কা থানার ফিডার ক্যানেলে ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হচ্ছে স্থানীয় পুলিশের তরফ থেকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মালদহের হরিশ্চন্দ্রপুর থানা এলাকার বাসিন্দা দীপ্তি ভকত নামে বছর কুড়ির এক ছাত্রী রবিবার মালদহে নিজের বাড়ি থেকে ঝাড়খণ্ডের দুমকায় যাওয়ার উদ্দেশে বের হন। সেখানে একটি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়েন দীপ্তি। কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে ট্রেনে চেপে বসার পরও ওই ছাত্রী নিজের কলেজে যাননি। রবিবার দুপুর নাগাদ মুর্শিদাবাদের ফরাক্কা এনটিপিসি ফাঁড়ির পুলিশ পরিত্যক্ত অবস্থায় দীপ্তির মোবাইল ফোন এবং ব্যাগ উদ্ধার করে। ব্যাগের মধ্যে ১৩০০ টাকা ছাড়াও তাঁর কলেজ পরিচয় পত্র, ওড়না, খুচরো কিছু পয়সা এবং কিছু নথি ছিল।
এরপরই এনটিপিসি ফাঁড়ির পুলিশ দীপ্তির মোবাইল ফোনে থাকা নম্বরের সূত্র ধরে তাঁর পরিবারের সঙ্গে হরিশ্চন্দ্রপুরে যোগাযোগ করে। তখনই পুলিশ জানতে পারে ওই ছাত্রীর দুমকাতে একটি ইঞ্জিনিয়ারিং কলেজে যাওয়ার কথা ছিল এবং মালদহ থেকে ট্রেনেও চেপেছিলেন। কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে সেখানে না গিয়ে দীপ্তি ফরাক্কা চলে আসেন। রবিবারই দীপ্তির পরিবার হরিশ্চন্দ্রপুর থেকে ফরাক্কায় এসে তাঁর মোবাইল ফোন, ব্যাগ এবং অন্যান্য জিনিসপত্র ফিরিয়ে নিয়ে যায় এবং সেদিনই তাঁরা হরিশ্চন্দ্রপুর থানায় একটি নিখোঁজ ডায়রি করে।
ফরাক্কা থানার একাধিক জানান, দীপ্তির যে মোবাইল ফোনটি উদ্ধার হয়েছে তাতে একটি সন্দেহজনক হোয়াটসঅ্যাপ মেসেজ রয়েছে। ওই ছাত্রীর পরিবারের সদস্যদেরকে নিয়ে তৈরি হওয়া একটি গ্রুপে তিনি রবিবার আত্মহত্যার ইঙ্গিত দিয়ে একটি মেসেজ পোস্ট করেন। ওই মেসেজ করার পর থেকেই দীপ্তির আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।
পুলিশ সূত্রের খবর, দীপ্তির পরিবার তাঁকে ভিন রাজ্যের ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি করে দিলেও ওই ছাত্রী সেখানে পড়াশোনা করতে ইচ্ছুক ছিলেন না। সম্ভবত পরিবার একপ্রকার জোর করেই তাঁকে ইঞ্জিনিয়ারিং কলেজে যেতে বাধ্য করছিল। পুলিশের অনুমান, নিজের যাবতীয় জিনিসপত্র ফরাক্কায় রেখে মানসিক চাপে ওই ছাত্রী সম্ভবত আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার