শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | একই দিনে জোড়া নোটিশ অর্জুন-পবনকে, বুধবারই বাবা-ছেলে গোয়েন্দাদের মুখোমুখি

Pallabi Ghosh | ০৭ জানুয়ারী ২০২৫ ১৯ : ৫৭Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: দুই পৃথক মামলায় একই দিনে জোড়া নোটিশ অর্জুন সিং ও তাঁর পুত্র পবন সিংকে। বুধবারে বাবা-ছেলেকে ব্যারাকপুর কমিশনারেট ও ভবানী ভবনে হাজিরা দিতে হবে। তাঁদের দু'জনের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ রয়েছে। যদিও অর্জুন ও পবন দু'জনেই রাজ্য পুলিশের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছেন। 

একজন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ। অপরজন  বর্তমান ভাটপাড়ার বিধায়ক। অর্জুন সিং ও পবন সিং। একই দিনে রাজ্য পুলিশ বাবা ও ছেলেকে আলাদা আলাদা নোটিশ ধরাল। ২০১০ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত অর্জুন ভাটপাড়া পুরসভার প্রধান ছিলেন। অভিযোগ, তাঁর কার্যকালে ভাটপাড়া পুরসভায় একাধিক আর্থিক দুর্নীতি হয়েছে। পুরনো একটি মামলায় ব্যারাকপুরের প্রাক্তন সংসদ অর্জুনকে বুধবার সকালে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওই দিনই আবার ভাটপাড়ার বিধায়ক অর্জুনপুত্র পবনকে অপর একটি মামলায় ভবানী ভবনে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গোটা বিষয়টিকে অর্জুন রাজনৈতিক ষড়যন্ত্র বলে ব্যাখ্যা দিয়েছেন।

প্রসঙ্গত, আগেও বিজেপি নেতা অর্জুন সিংকে ভবানী ভবন ও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা দপ্তরের তরফে দু'বার হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। ভবানী ভবনে হাজিরা দিলেও আইনি রক্ষাকবচের বলে অর্জুনকে ব্যারাকপুর কমিশনারেটের তদন্তকারীদের মুখোমুখি হতে হয়নি। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে তিনি সাফ বললেন, 'মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে যাঁরা সরাসরি লড়াই করছেন, রাজ্যের পুলিশ তাঁদের হেনস্থা করছে। বিভিন্ন মামলায় ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। আমাকেও আইনি জালে জড়িয়ে দেওয়া হয়েছে।' অর্জুন বুধবার ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগে হাজিরা দেবেন বলে জানিয়েছেন। 

অন্যদিকে বিধায়ক পবন সিং বলেন, 'আমি অর্জুন সিংয়ের ছেলে বলেই রাজনৈতিক ষড়যন্ত্র করে আমাকে নিয়ে পুলিশ টানাটানি করছে। মিথ্যা অভিযোগে হয়তো আমাকে জেলে যেতে হবে। তাতে আমি ভয় পাই না।' তবে অর্জুন -পবনের  বক্তব্যকে শাসক দল বিশেষ আমল দিচ্ছে না। ভাটপাড়া পুরসভার উপপুরপ্রধান দেবজ্যোতি ঘোষ বলেন, 'ভাটপাড়া পুরসভার পুরপ্রধান থাকাকালীন অর্জুন বহু দুর্নীতি করেছেন। সে সব দুর্নীতি এখন সামনে আসছে। অর্জুন নিজেকে আড়াল করার জন্য নানা মিথ্যা ব্যাখ্যা দিচ্ছেন। তবে তিনি পার পাবেন না। পুলিশ নিশ্চয়ই যথাযথ তদন্ত করবে।'


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া