শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | সিপিএম-আইএসএফ সমর্থকদের অ্যাকাউন্টে ঢুকল আবাসের টাকা, তৃণমূল পাঠাল মিষ্টির প্যাকেট, 'বেনজির' রাজধর্ম শাসকের

Kaushik Roy | ০৭ জানুয়ারী ২০২৫ ১৯ : ৩৬Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: আবাস যোজনার বাড়ি বণ্টন নিয়ে বিরোধীদের বিস্তর অভিযোগ ছিল। পঞ্চায়েতের বিরুদ্ধে ছিল পক্ষপাতিত্বের অভিযোগ। বিরোধী দলের সমর্থকদের অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা ঢুকিয়ে পঞ্চায়েত কর্তৃপক্ষ রাজধর্ম পালনের নজির গড়ল। মঙ্গলবার উত্তর ২৪ পরগনার বারাসত দুই নম্বর ব্লকের দাদপুর পঞ্চায়েতের সিপিএম ও আইএসএফ সমর্থকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সবার আগে রাজ্যের আবাস প্রকল্পের প্রথম কিস্তির টাকা ঢুকেছে। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের পক্ষ থেকে ওই উপভোক্তাদের বাড়িতে ফুল ও মিষ্টির প্যাকেট পাঠানো হয়েছে। দাদপুর পঞ্চায়েতের পকদাহ গ্রামের শতাধিক পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মঙ্গলবার রাজ্যের আবাস যোজনার প্রথম কিস্তির টাকা ঢুকেছে।

 

প্রাপকদের মধ্যে বেশিরভাগই সিপিএম ও আইএসএফ সমর্থক। তৃণমূল সমর্থক পরিবার হাতেগোনা কয়েকটি। বিরোধীদলের সমর্থক হওয়ার পরেও তাঁদের অ্যাকাউন্টে আগে টাকা ঢোকায় সিপিএম ও আইএসএফ সমর্থকেরা অবাক হয়ে গিয়েছেন। তাঁদের বক্তব্য, আবাস যোজনা প্রকল্পের টাকা পেতে আগে একাধিকবার আবেদন করেছিলেন। কিন্তু তখন টাকা ঢোকেনি। তাই নিরুপায় হয়ে ত্রিপলের ছাউনি দেওয়া বাড়িতে তাঁদের দিন কাটাতে হয়েছে। অথচ শাসকদলের সমর্থকদের পাকা বাড়ি থাকলেও আগে সেই টাকা পেয়ে গিয়েছেন।  সিপিএম ও আইএসএফ সমর্থকদের অভিযোগ ছিল, বিরোধী রাজনৈতিক দলের সমর্থক হওয়ায় তাঁরা বৈষম্যের শিকার হয়েছেন। কিন্তু এবার উল্টো ঘটনা ঘটল। তৃণমূল নয়, সিপিএম ও আইএসএফ সমর্থকেরাই আগে বাড়ি তৈরির টাকা পেয়ে গেলেন।

 

পাকদহের বাসিন্দা সিপিএম সমর্থক আব্দুল জলিল বলেন, 'আবাস যোজনার ঘরের জন্য আমরা বেশ কয়েকবার আবেদন করেছি। কিন্তু ঘর পাইনি। এবার দেখলাম উল্টো ঘটনা ঘটল। আমরাই আগে ঘরের টাকা পেয়ে গিয়েছি। তৃণমূলের লোকেরা বরং কম পেয়েছেন। পঞ্চায়েতের পক্ষ থেকে আমাদের বাড়িতে ফুল ও মিষ্টির প্যাকেট দিয়ে গিয়েছে। রাজ্য সরকারের ভূমিকাকে স্বাগত জানাই।' আইএসএফ সমর্থক নাজমুল আলম বলেন, 'আমরা বিরোধী দলের সমর্থক। অথচ আমাদের অ্যাকাউন্টে আগে টাকা ঢুকে গিয়েছে। সরকারের এই ভূমিকা বেশ ভাল লাগল। পঞ্চায়েত কর্তৃপক্ষকেও আমরা শুভেচ্ছা জানাচ্ছি।'

 

দাদপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল হাই বলেন, ‘আমরা প্রথম থেকেই বলে এসেছি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানুষের জন্য কাজ করার ক্ষেত্রে কখনও রাজনৈতিক রং দেখেন না। বাংলা আবাস যোজনার বাড়ি তৈরির টাকা বণ্টনের ক্ষেত্রে বিরোধীরা আমাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করত। সেটা যে তাদের ভুল অভিযোগ ছিল, আশা করি এবার সকলে তা বুঝবেন।' উপপ্রধান আবাস যোজনার উপভোক্তাদের উদ্দেশে আরও বলেছেন, 'যদি কেউ আবাসের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য কাটমানি দাবি করেন, অবশ্যই উপভোক্তা যেন পঞ্চায়েতে তা জানান। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে।’


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া