শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ০৭ জানুয়ারী ২০২৫ ১৯ : ০২Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: গঙ্গাসাগর মেলাও একদিন জাতীয় মেলা হবে। জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ৮ জানুয়ারি বুধবার থেকে শুরু হয়ে যাচ্ছে গঙ্গাসাগর মেলা। চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত। আগামী মঙ্গলবার অর্থাৎ ১৪ জানুয়ারি সকাল ৬.৫৮ থেকে পরের দিন সকাল ৬.৫৮ মিনিট পর্যন্ত থাকবে মকর সংক্রান্তি। চলবে পূণ্যস্নান।
মঙ্গলবার মমতা জানান, গঙ্গাসাগর মেলার জন্য কাকদ্বীপে স্থায়ী জেটি তৈরি করা হয়েছে। ক্যানিং বাস টার্মিনাসের উদ্বোধন উপলক্ষ্যে এসেছিলেন মমতা। সেখানেই তিনি বলেন, গঙ্গাসাগরে তিনটি স্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছে। মুড়িগঙ্গায় ড্রেজিং করা হয়েছে। গভীরতা বাড়ানোর জন্য। গঙ্গাসাগর মেলা উপলক্ষ্যে লক্ষ লক্ষ মানু্ষ আসবেন সাগরে। তাঁদের জন্য পর্যটক নিবাসের সংস্কার করা হয়েছে।
মমতা জানিয়েছেন, গঙ্গাসাগর মেলার জন্য ২২৫০ টি বাস থাকছে। মুড়িগঙ্গায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। দ্রুত পাথরপ্রতিমায় চারটি ভেসেল পরিষেবা চালু হবে।
মমতা জানিয়েছেন গঙ্গাসাগর মেলার জন্য বার্জ, ভেসেল, লঞ্চে জিপিএস ট্রাকিং সিস্টেম থাকবে। গতবারের মতো এবারও মেডিক্যাল এমার্জেন্সিতে থাকবে কপ্টার অ্যাম্বুল্যান্স। থাকছে এয়ার অ্যাম্বুল্যান্সের ব্যবস্থাও। ক্রিটিকাল রোগীর জন্য থাকবে গ্রিন করিডরের ব্যবস্থা। কোনও দুর্ঘটনা হলে ৫ লক্ষ টাকার বিমার ব্যবস্থাও থাকছে। সাগরে আইসিইউও থাকবে। থাকবে ১২ হাজারের বেশি শৌচালয়। মমতার লক্ষ্য প্ল্যাস্টিকবর্জিত গ্রিন গঙ্গাসাগর মেলা। কোনও সমস্যা হলে আগত পূণ্যার্থীদের প্রশাসনের সাহায্য নিতে বলেছেন মমতা। পাশাপাশি কেন্দ্রকে আক্রমণ করে বলেছেন, ‘গঙ্গাসাগর মেলার জন্য কেন্দ্র এক পয়সাও দেয় না। অথচ কুম্ভ মেলার জন্য টাকা দেয়।’ মমতা আশাবাদী কুম্ভর মতো গঙ্গাসাগর মেলাও একদিন জাতীয় মেলা হবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার