রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Arrest: রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের ফর্ম ফিলাপের আড়ালে প্রতারণা, গ্রেপ্তার তিন ‌

Rajat Bose | ০৭ ডিসেম্বর ২০২৩ ১৭ : ৩৬Rajat Bose
মিল্টন সেন, হুগলি:‌ প্রতারণা চক্রের পর্দাফাঁস, পুলিশের জালে তিন প্রতারক। রবীন্দ্র মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তির ফর্ম ফিলাপের আড়ালে চলছিল রেলে চাকরি দেওয়ার নামে প্রতারণা। ঘটনাটি ঘটেছে পান্ডুয়া থানার অন্তর্গত খন্নানে। ধৃত তিনজন কলকাতা যাদবপুরের নিরুপমা চক্রবর্তী, গোঘাটের শ্রীকান্ত চামড়ে ও সৌভিক মণ্ডল। পুলিশ সূত্রে জানা গেছে, যাদবপুর থানার মুকুন্দপুরের বাসিন্দা নিরুপমা চক্রবর্তী ও তার সঙ্গীরা বেশ কিছুদিন ধরে পান্ডুয়ার খন্যানে এই চক্র চালাচ্ছিল। হুগলি সহ বিভিন্ন জেলা থেকে চাকরিপ্রার্থীরা আসত। রেলের মাল গুদামে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়া হত। বুধবার চাকরিপ্রার্থীদের খন্নানের শিব মন্দির ফুটবল খেলার মাঠ সংলগ্ন একটি বাড়িতে কাগজে সই করাতে ডাকেন নিরুপমা। সেখানে পৌঁছনোর পরেই চাকরিপ্রার্থীরা বুঝতে পারেন তারা প্রতারণার ফাঁদে পা দিয়ে ফেলেছেন। এর পরই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয় তৃনমূল নেতা শান্তনু সরকার বিষয়টি জানতে পেরে পান্ডুয়া থানার ওসি প্রশান্ত ঘোষকে খবর দেন। পান্ডুয়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে প্রথমে নিরুপমা চক্রবর্তী সহ আরও দু’‌জনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য পান্ডুয়া থানায় নিয়ে যায়। পরে জিজ্ঞাসাবাদে তাদের কথায় অসঙ্গতি মেলায় গ্রেপ্তার করা হয় তিন জনকে। প্রীত গুপ্তা নামে এক চাকরিপ্রার্থী জানিয়েছেন, তাদের বলা হয়েছিল রেলের মাল গুদামে স্থায়ী চাকরি দেওয়া হবে। পুলিশ আসার পর ওই মহিলা বলেন রবীন্দ্র মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য ফর্ম ফিলাপ চলছে। তখন তিনি বোঝেন এটা প্রতারণা চক্র। পান্ডুয়ার সিমলাগর চাঁপাহাটির বাসিন্দা বাবুন হাঁসদা চাকরির জন্য ত্রিশ হাজার টাকা দিয়েছিলেন। তিনি বলেছেন, তাঁর এবং তাঁর স্ত্রীর চাকরির জন্য তিনি টাকা দিয়েছেন। তাঁকে রেলের মাল গুদামের আই কার্ড দেওয়া হয়। কিন্তু চাকরি হয়নি। ধৃতদের এদিন চুঁচুড়া আদালতে পেশ করা হয়। 




নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া