শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ০৬ জানুয়ারী ২০২৫ ২২ : ৫৫Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: বেঙ্গালুরু, গুজরাটের পর কলকাতাতেও এবার এইচএমপিভির থাবা। আক্রান্ত এক ছ’মাসের শিশু। সূত্রের খবর তেমনটাই। শেষ পাওয়া খবর অনুযায়ী, দিন কয়েক আগে বেশকিছু শারীরিক সমস্যা নিয়ে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিল ওই শিশু। তবে এই মুহূর্তে সুস্থ রয়েছে সে এমনটাই জানা গিয়েছে। বেশ কয়েকমাস আগে ওই শিশুটি আক্রান্ত হয়। হাসপাতাল সূত্রে খবর, শিশুটির বয়স ছ’মাস। হাসপাতালে বেশকিছু উপসর্গ নিয়ে ভর্তি হয় সে। তারপরেই চলে চিকিৎসা। দেশে এই ভাইরাসে আক্রান্তের খবর মিলতেই আগাম তৎপর হয়েছে রাজ্যের স্বাস্থ্য ভবন। ইতিমধ্যেই, একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফে।
জানানো হয়েছে, রাজ্যের পাঁচ মেডিকেল কলেজের সঙ্গে বিশেষ বৈঠক করা হয়েছে স্বাস্থ্যভবনের তরফে। সূত্রের খবর, বিসি রায় হাসপাতাল, বেলেঘাটা আইডি এবং এম আর বাঙ্গুর হাসপাতালে যত তাড়াতাড়ি সম্ভব ফিভার ক্লিনিক খোলার নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, দুই চব্বিশ পরগণাতেও বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। এই রোগের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি ১৪ বছরের কম বয়সী শিশু এবং প্রবীণদের। সে কারণে এক বছর থেকে পাঁচ বছর বয়সী বাচ্চা এবং ষাটোর্ধ্ব ব্যক্তিদের সাবধানে থাকার বার্তা দেওয়া হয়েছে। আরও জানানো হয়েছে, একজনের থেকে সাতজনের সংক্রমণের আশঙ্কা রয়েছে।
রাজ্যের প্রত্যেকটি মেডিকেল কলেজ ও শিশু হাসপাতালকে সতর্ক করা হয়েছে। সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন এবং ইনফ্লুয়েঞ্জায় আক্রান্তদের উপর কড়া নজরদারির নির্দেশ। উল্লেখ্য, ২০০১ সালে প্রথম আবিষ্কার হয় হিউম্যান মেটাপনিউমো ভাইরাস বা এইচএমপিভি। চিনে ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। মূলত ১৪ বছর বয়সের নীচের শিশু এবং বয়স্করা এতে আক্রান্ত হচ্ছেন। ভাইরাসের প্রকোপে প্রচুর মানুষ হাসপাতালমুখী হচ্ছেন। গত বছর ৩২৪ জন এইচএমপিভি-তে আক্রান্ত হয়েছিলেন চিনে। ২০২৩ সালে সেই সংখ্যাটি ছিল ২২৫। যদিও চিনের তরফ থেকে দাবি করা হয়েছে এইচএমপিভি নতুন কিছু নয়। এর উপসর্গ অনেকটা ইনফ্লুয়েঞ্জার মত।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার