শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

crime against woman in bongaon

রাজ্য | কাজের প্রলোভন দেখিয়ে পাচারের চেষ্টা, হোটেলের বন্ধ ঘর থেকে উদ্ধার তরুণী, গ্রেপ্তার চার

Rajat Bose | ০৬ জানুয়ারী ২০২৫ ২২ : ২৯Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ কাজের প্রলোভন দেখিয়ে তরুণীকে বাড়ি থেকে ডেকে আনা হয়েছিল। তারপর তাঁকে হোটেলের ঘরে আটকে রাখা হয়। পুলিশ গিয়ে হোটেলের বন্ধ ঘর থেকে ওই তরুণীকে উদ্ধার করেছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে হোটেলের দুই কর্মী–সহ চার জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁয়। ধৃতদের নাম রেজাউল শেখ, আনাজ মণ্ডল, গোপাল গাইন ও হাফিজুল শেখ।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ওই তরুণীর বাড়ি বনগাঁয়। রবিবার সন্ধেয় গোপালনগরের বাসিন্দা গোপাল গাইন ও হাফিজুল শেখ কাজের প্রলোভন দেখিয়ে বনগাঁর বাটার মোড় চত্বরের একটি হোটেলে ওই তরুণীকে দেখা করতে বলে। সরল বিশ্বাসে ওই তরুণী হোটেলে তাদের সঙ্গে দেখা করতে যান। তারপর থেকে আর তরুণীর কোনও খোঁজ পাওয়া যায়নি। রাতে পরিবারের লোকরা বনগাঁ থানায় অভিযোগ জানান। পুলিশ বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহ করে বনগাঁর ওই হোটেলে অভিযান চালায়। সেখানে বন্ধ একটি ঘরের ভিতর থেকে ওই তরুণীকে পুলিশ উদ্ধার করে। সঙ্গে সঙ্গেই গ্রেপ্তার করা হয় রেজাউল শেখ, আনাজ মণ্ডল, গোপাল গাইন ও হাফিজুল শেখকে। ধৃত রেজাউল ও আনাজ ওই হোটেলেরই কর্মী। বাড়ি বাগদার নাটাবেড়িয়া ও পেট্রাপোলের জয়ন্তীপুর গ্রামে। 

ঘটনার তদন্ত নেমে পুলিশ জানতে পেরেছে, রেজাউল ও আনাজ ওই তরুণীকে হোটেলে ডেকে এনেছিল। তাদের সঙ্গে হোটেলের কর্মী গোপাল ও হাফিজুলের আগে থেকে যোগাযোগ ছিল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধৃতরা ওই তরুণীকে ভিনরাজ্যে পাচার করার মতলবে ছিল। 

সোমবার ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তাদের সাত দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। সীমান্ত শহর বনগাঁয় বেশ কয়েকটি আবাসিক হোটেল রয়েছে। পুলিশ জানিয়েছে, নারী পাচারের মতো ঘটনা যাতে হোটেল থেকে না ঘটে, তার জন্য নিয়মিত তল্লাশি ও অভিযান চলবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া