শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ০৬ জানুয়ারী ২০২৫ ২১ : ০১Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা ও রোগ নির্ণয়ের লক্ষ্যে তাঁর সংসদ এলাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করেছিলেন। গত কয়েক দিনে হাজারও এলাকাবাসী পরিষেবা নিয়েছেন স্বাস্থ্যশিবিরে। সেখানেই চিকিৎসা পেলেন দুর্ঘটনাগ্রস্ত এক স্কুলছাত্রী।
বাগদা তাজ ক্লাবের 'সেবাশ্রয়' শিবিরে নিজের আহত মেয়েকে নিয়ে উপস্থিত হয়েছিলেন বাগদার বাসিন্দা আলি হোসেন মোল্লা। শিবিরে উপস্থিত চিকিৎসক এবং স্বেচ্ছাসেবকদের দ্রুত পদক্ষেপে জরুরি চিকিৎসার জন্য ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। সেখানেই সুস্থ হয়ে উঠেছে সাদিকা। মেয়েটির বাবা বলেন, “আমার মেয়ে দুর্ঘটনায় আহত হয়। আমরা বাগদা তাজ ক্লাবের সেবাশ্রয় শিবিরে আসি। যেখান থেকে আমাদের ডায়মন্ডহারবার হাসপাতালে পাঠানো হয়। আমরা সেখানে খুব ভাল চিকিৎসা পেয়েছি। সেবাশ্রয় শিবিরের স্বেচ্ছাসেবকদেরও ধন্যবাদ জানাই, দ্রুত সহায়তার জন্য।"
সাদিকার মতই, প্রীতিকণা ঘোষ এবং নরেন মাইতিও সেবাশ্রয় শিবির থেকে চিকিৎসা পেয়েছেন। শিবিরের চতুর্থ দিনে ১৫,৭৮৫ জন বিনামূল্যে উচ্চমানের চিকিৎসা পরিষেবা পেয়েছেন। শনিবার তৃতীয় দিনেও ভিড় ছিল চোখে পড়ার মতো। শনিবার ১১,৩৮৮ জন পরিষেবা পেয়েছেন 'সেবাশ্রয়'-এ। এই কর্মসূচিতে যুক্ত রয়েছেন ১২০০ চিকিৎসক, ৫০০ ডায়াগনস্টিশিয়ান এবং ১৫০০ স্বেচ্ছাসেবক। কোনও রোগীকে হাসপাতালে স্থানান্তরিত করা পরিস্থিতি তৈরি হলে সেই সুবিধাও পাওয়া যাবে। রোগী স্থানান্তরের ক্ষেত্রে পরিষেবার জন্য রাজ্যের ১২টি মেডিক্যাল কলেজ ও হাসপাতালকে যুক্ত করা হয়েছে এই কর্মসূচির সঙ্গে। নতুন বছরের দ্বিতীয় দিনে নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবার সূচনা করেন সাংসদ অভিষেক। চলবে ২০ মার্চ পর্যন্ত। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভায় সাত দফায় হবে স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত কর্মসূচি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার