শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | বাংলাদেশে মারধোর করা হয়েছে ভারতীয় মৎসজীবীদের, সীমানা না পেরনোর কথা বললেন ‘অভিভাবক’ মমতা 

Riya Patra | ০৬ জানুয়ারী ২০২৫ ২০ : ৪৯Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা ২০২৫। প্রস্তুতি তুঙ্গে। অন্যান্য বছরের মতো এবারেও গঙ্গাসাগরে মেলার আগে প্রস্তুতি খতিয়ে দেখতে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেখানে গিয়েই একাধিক বিষয়ে মন্তব্য করেন তিনি। তারমধ্যে অন্যতম বাংলাদেশ। মাছ ধরতে গিয়ে দীর্ঘ সময় ধরে বাংলাদেশে আটকে ছিলেন এ রাজ্যের বহু মৎসজীবী, এদিন সেই প্রসঙ্গ তুলে ধরলেন তিনি।

বক্তব্যের শুরুতেই বাংলাদেশে গিয়ে রাজ্যের মৎসজীবীদের পরিস্থিতির শিকার হওয়ার ঘটনা নিয়ে মুখ খুলেছেন। বলেন, ‘পরিস্থিতির শিকার হয়েছেন আমাদের মৎসজীবীরা। তাঁরা দেশের সীমানা পেরিয়ে চলে গিয়েছিলেন।‘ তারপর কী করে খুঁজে পাওয়া? সেই প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আগে মৎসজীবীরা হারিয়ে গেলে, জেলে থাকলে বা মারা গেলে কেউ কোনও খবর রাখত না।‘ তবে মমতার জমানায় মৎসজীবীদের পরিচয় পত্র দেওয়া হয়েছে। তাতে কেউ যদি মাছ ধরতে গিয়ে হারিয়ে যায়, ডুবে যায় বা অন্যত্র চলে যায়, তাতে তৎক্ষণাৎ ট্র্যাক করতে পারা যায়। ফলে কে কোথায়, সেটা জানা সম্ভব এবং সহজ। প্রায় একশ মৎসজীবী নিখোঁজ হওয়ার খবর জেনেই খোঁজ শুরু হয়েছিল। নিখোঁজ জানতে পেরে, প্রশাসন তৎক্ষণাৎ খঁজ শুরু করে।

 
মৎসজীবীদের ছাড়িয়ে আনার কথা বলতে গিয়েই মমতা বলেন, ’জানতে পারলাম, তাঁদের কয়েকজনকে মারধোরও করা হয়েছে। হাত দুটো দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল, মোটা লাঠি দিয়ে মারা হয়েছে। কয়েজনের কোমর থেকে পা পর্যন্ত চোট।‘ তাঁদের দ্রুত এবং সঠিক চিকিৎসা ব্যবস্থার নির্দেশ দেন।


সঙ্গে অভিভাবকের মতো পরামর্শও দিলেন তাঁদের। কী বললেন? ট্রলারে যাঁরা মাছ ধরতে যান, তাঁদের কড়া নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আপনারা কখনওই আমাদের সীমানার বাইরে যাবেন না। তাতে মাছ উঠলে উঠবে, না উঠলে না উঠবে। আগে জীবন বাঁচবে। জীবন বেঁচে থাকলে অনেক মাছ পাবেন।‘ 

একই সঙ্গে উল্লেখ করলেন, প্রায় একই সময়ে ওপারবাংলার ট্রলারও ঢুকে পড়েছিল এই বাংলায়। তাতে কী পদক্ষেপ নিয়েছিল রাজ্য? আটকে রাখার পরিবর্তে, অসুস্থ মৎসজীবীদের চিকিৎসা করিয়ে, তাঁদের দেশে ফিরিয়ে দেওয়া তাঁর মতে, এই ঘটনার পরেই হয়তো বোধদয় হয় ওপার বাংলার সরকারের। মমতা এদিন বলেন, ‘দু’ দেশই মৈত্রীর বন্ধনে আবদ্ধ থাক, এটা আমি নিশ্চয় চাই।‘


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া