শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ০৫ জানুয়ারী ২০২৫ ০৪ : ১০Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: পাণ্ডববর্জিত গ্রামের বঙ্গতনয় এখন সকলের চোখের মণি। দীর্ঘ ছয় বছর পর কেরলের মত শক্তিশালী দলকে হারিয়ে ৭৮তম সন্তোষ ট্রফি জিতেছে বাংলা। ফাইনালে বাংলার জয় এসেছে রবি হাঁসদার করা গোল থেকেই। রবিবার গ্রামে ফিরলেন বাংলার ছেলে। গ্রামবাসীদের আবেগ, ভালবাসায় আপ্লুত রবি। সাঁওতালি রীতি মেনে তাঁকে বরণ করা হয়। ছিল ধামসা মাদল, আদিবাসী রমণীদের নৃত্য। রবির স্বাগত জানাতে শুধু মশারু গ্রামেরই নন, আশপাশের বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারাও হাজির হন।
পূর্ব বর্ধমানের মঙ্গলকোট থানার মশারু গ্রামের আদিবাসীপাড়ায় বাড়ি রবির। বাবা সুলতান হাঁসদার স্বপ্ন ছিল ছেলে একদিন অনেক বড় ফুটবলার হয়ে সবার মুখ উজ্জ্বল করবে। হৃদরোগের কারণে সেই কাজ সেরে ঋণ নিয়ে একটি টোটো কিনে ভাড়ায় খাটান সুলতান। মা তুলসী হাঁসদা জনমজুরি করে সংসার সামলে রেখেছেন কোনওরকমে। তবুও ছেলেকে মাঠে কাজ করতে পাঠাননি যাতে রবির অনুশীলনে ঘাটতি না হয়। কিন্তু ছেলের সাফল্য দেখে যেতে পারেননি সুলতান। গত বছর জুন মাসে মারা যান তিনি। ছেলের এই সাফল্যে গর্বিত তুলসী। তিনি বলেন, ''রবির একটি চাকরি হলে দারিদ্র্য থেকে মুক্তি ঘটবে।''
এক সময় রবির মা এক দিন কাজে না গেলে বাড়িতে হাঁড়ি চড়ত না। তুলসীদেবীর এক ছেলে ও এক মেয়ে। মেয়ে রাসমণির বিয়ে হয়ে গিয়েছে। সাঁওতা বাসস্ট্যাণ্ডের কাছেই খেলার মাঠ। মুশারু আদিবাসীপাড়া মিলন সংঘ ক্লাবের এই মাঠেই ফুটবলচর্চা। রবির যখন ৬-৭ বছর বয়স তখন থেকেই এই মাঠে ফুটবল খেলা শুরু। ১২ বছর বয়সে ভাতারে একাদশ অ্যাথালেটিক্স ক্লাবের ফুটবল কোচিং ক্যাম্পে ভর্তি করে দেওয়া হয় আর্থিক অনটনের মধ্যেই। তখন থেকেই প্রশিক্ষণের শুরু।
মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী তাঁর দলীয় কার্যালয়ে রবিকে সম্বর্ধনা দেওয়ার আয়োজন করেন। সেখানে প্রচুর সংখ্যক মানুষের উপস্থিতি চোখে পড়ে। আপ্লুত রবি বলেন, কল্যাণী থেকেই তাঁদের কোচ মাথায় ঢুকিয়ে দিয়েছিলেন এবার চ্যাম্পিয়ন হতেই হবে। প্রতিটি ম্যাচই শক্ত। তাই কোনও ম্যাচই হাল্কা ভাবে নেওয়া যাবে না।'' বিধায়ক বলেন, ''গোটা গ্রাম নয় গোটা বাংলা রবির পাশে আছে।''
উল্লেখ্য, ২০১৭ সালে অনুর্ধ্ব-১৯ বাংলা দলের ট্রায়ালে সুযোগ পেয়ে নির্বাচিত হন রবি। অধিনায়কের দায়িত্বও পেয়েছিলেন। ২০২২ সালে ন্যাশানাল গেমসে চ্যাম্পিয়ন হয় বাংলা। সেই প্রতিযোগিতায় পাঁচ গোল করেছিলেন রবি। আর এবারের সন্তোষ ট্রফিতে সর্বোচ্চ গোলদাতাও সেই রবি। ফাইনাল ম্যাচ পর্যন্ত তাঁর করা গোলের সংখ্যা ১২।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার