শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Indian fishermen detained in Bangladesh returned to home on Sunday gnr

রাজ্য | অবশেষে মুক্তি! বাংলাদেশে আটক ৯৫ জন মৎস্যজীবী ফিরলেন দেশে, ভারত থেকে ফেরানো হল ৯০ জনকে

Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ০৫ জানুয়ারী ২০২৫ ০৩ : ০৫Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: বঙ্গোপসাগরে আটক ৯৫ জন ভারতীয় মৎস্যজীবীকে ছাড়ল বাংলাদেশ। ৯০ জন বাংলাদেশি মৎস্যজীবীকেও ছাড়া হল তাঁদের নিজের দেশে। দুই দেশের মৎস্যজীবীরা আন্তর্জাতিক জনসীমানা টপকে ফেলায় গ্রেফতার করা হয় তাঁদের। কয়েক মাস পর ছাড়া হল দুই দেশের মৎস্যজীবীদের। 

৯৫ জন মৎস্যজীবীকে রবিবারই ভারতের হাতে তুলে দেয় বাংলাদেশের উপকূলরক্ষা বাহিনী। গত অক্টোবর মাসে বাংলাদেশের জল সীমানায় ঢুকে পড়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল মৎসজীবীদের। আটক করা হয়েছিল তাঁদের ট্রলারও। দীর্ঘ সময় কেটে গেলেও ঘরে ফেরা সম্ভব হয়নি। অবশেষে মুক্তি। 

শনিবার সকালে কাকদ্বীপ থেকে ১২জন বাংলাদেশি মৎস্যজীবীকে হলদিয়া নিয়ে যাওয়া হয়। অন্যদিকে, পারাদ্বীপ থেকে নিয়ে যাওয়া হয় ৭৮জনকে। রবিবার তাঁদের বাংলাদেশ উপকূলরক্ষী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। বাংলাদেশে বন্দি থাকা ৯৫ জন ভারতীয় মৎস্যজীবীকেও ভারতের উপকূলরক্ষী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। 

বন্দি ভারতীয় মৎস্যজীবীদের অধিকাংশই দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ এবং নামখানার বাসিন্দা। মৎস্যজীবীদের বাংলাদেশে গ্রেপ্তার হওয়ার বিষয়টি জানার পরেই তাঁদের ভারতে ফিরিয়ে আনার বিষয়ে তৎপর হন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কেন্দ্রের  দৃষ্টিও আকর্ষণ করা হয়। এর পরেই ভারতে আটকে থাকা ৯০ জন বাংলাদেশি মৎস্যজীবীকেও স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া