শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | | Editor: অভিজিৎ দাস ০৫ জানুয়ারী ২০২৫ ০২ : ৩১Abhijit Das
মিল্টন সেন: গোটা দেশে যখন শ্রমিকদের সুরক্ষায় কোনও ব্যবস্থা নেই। সেখানে একমাত্র বাংলায় শ্রমিকদের সামাজিক সুরক্ষা ব্যবস্থাপনায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রেকর্ড করেছেন। হুগলির শ্রীরামপুরে এক দলীয় সমাবেশ থেকে এই মন্তব্য করেছেন আইএনটিটিইউসি রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
রবিবার শ্রীরামপুরের দাদপুরে মহেশ্বরপুর হাইস্কুলের ময়দানে আয়োজিত আইএনটিটিইউসির সমাবেশ থেকে ঋতব্রত বলেন, ''সামাজিক সুরক্ষা প্রকল্পে ১ কোটি ৭৩ লক্ষ লোক নাম লিখিয়েছেন। প্রায় ৪১ লক্ষের বেশি মানুষ, ২৫ হাজার কোটি টাকার বেশি সুবিধা ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন। মমতা ব্যানার্জি শ্রমিকদের সামাজিক সুরক্ষায় নবজাগরণ ঘটিয়েছেন। শ্রমিক সুরক্ষায় বাম শাসিত কেরল বাংলার থেকে শিক্ষা নিচ্ছে
এদিন শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি আরও বলেন, ''পাট নিয়ে কেন্দ্র যা সিদ্ধান্ত নিচ্ছে তাতে বাংলার পাটশিল্প সবথেকে ক্ষতিগ্রস্থ হচ্ছে। যতক্ষণ না পর্যন্ত কেন্দ্রীয় সংস্থায় ১০০ শতাংশ পাটের অর্ডার দেবে ততদিন সমস্যা মিটবে না। নতুন করে সমস্যা তৈরি করছে পলিজুট। পাট আর পলিয়েস্টারের মিশ্রণ। মহারাষ্ট্র এবং গুজরাতের সিনথেটিক লবি চাপ দিয়ে এই ব্যাগগুলি ব্যবহারে বাধ্য করছে।'' আমাদের দাবি, সবার আগে কেন্দ্রের সমস্ত সংস্থায় ১০০ শতাংশ পাটের ব্যবহার করতে হবে।
কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীকে আক্রমণ করে ঋতব্রত বলেন, ''বস্ত্রমন্ত্রী এখানে এসে যা খুশি বলতে পারেন। তাতে মৌলিক সমস্যার কোনও সমাধান হয় না। আসন্ন সংসদের বাজেট অধিবেশনে পাট একটা বড় ইস্যু। এই বিষয়গুলি সংসদে উত্থাপিত হবে। এই নিয়ে আমরা চিঠিও দেব। বাংলার পাটশিল্প নিয়ে আলোচনার প্রস্তাব দেব। কেন্দ্রীয় সরকারের তুঘলকি সিদ্ধান্তের ফলে শিল্প মুখ থুবড়ে পড়েছে।'' সমাবেশে এদিন উপস্থিত ছিলেন, জেলা তৃণমূল সভাপতি অরিন্দম গুইন, ধনেখালির বিধায়ক অসীমা পাত্র, সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, সভাধিপতি রঞ্জন ধারা, জেলা আইএনটিটিইউসি সভাপতি মনোজ চক্রবর্তী-সহ জেলা তৃণমূল নেতৃত্ব।
ছবি পার্থ রাহা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার