শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

রাজ্য | দামোদরের চরে চলছিল বনভোজন, তার মাঝেই নজরে এল বহুপ্রাচীন এক মূর্তি, তারপর?

Riya Patra | ০৫ জানুয়ারী ২০২৫ ২১ : ৩৩Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: শীতের মরশুম, স্বাভাবিকভাবেই এই সময়কালে জোর আয়োজন চলে বনভোজনের। নদীর চরে থিকথিকে ভিড়। দামোদরের তীরেও তেমনই পিকনিকে অর্থাৎ বনভোজনে গিয়েছিলেন কয়েকজন। আর তার মাঝেই চোখে পড়ল বহুপ্রাচীন মূর্তি।  একটি ব্যতিক্রমী সূর্য মূর্তি উদ্ধার করা হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, মূর্তিটিকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মিউজিয়ামে নিয়ে আসা হয়েছে রবিবার  দুপুরের পর।

জানা গেছে, পিকনিক করতে গিয়ে দামোদর তীরে এই মূর্তি দেখতে পান কয়েকজন। একটি সূত্রে তার ছবি চলে যায় মিউজিয়াম এর আধিকারিক শ্যামসুন্দর বেরার হাতে। তিনি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে জানান। রেজিস্ট্রার তৎক্ষণাৎ খবর দেন  পুলিশ প্রশাসনে।

মিউজিয়ামের  দায়িত্বপ্রাপ্ত আধিকারিক  শ্যামসুন্দর বেরা জানান, এটি পাওয়া গিয়েছে দক্ষিণ দামোদর এলাকার হরিপুর গ্রামে। নদীগর্ভ থেকেই উদ্ধার হয়েছে মূর্তিটি। মনে করা হচ্ছে,  পাল-সেন যুগের নিদর্শন সেটি। দশম- একাদশ শতকের মূর্তি। মূর্তির বয়স কম করে এগারোশো বছর বলে প্রাথমিকাভবে মনে করা হচ্ছে। জানা গিয়েছে , এই মূর্তিটি নানা কারণে বিশিষ্ট এবং এটি ব্যাসাল্ট শিলায় তৈরি।

মিউজিয়াম এন্ড আর্ট গ্যালারির ইনচার্জ শ্যামসুন্দর বেরা আরও জানিয়েছেন, মূর্তিটির উচ্চতা তিনফুট। প্রস্থে দেড় ফুট। মিউজিয়ামে ইতিমধ্যেই বেশ কটি সূর্যমূর্তি ছিল, অবে নিজগুণে এই মূর্তি ব্যতিক্রমী। কারণ কাঈ? কারণ হিসেবে জানা গিয়েছে, এই মূর্তিতে  স্টেনের উপর কীর্তিমুখ এবং উড়ন্ত বিদ্যাধর আছেন। এই মূর্তিটির মুখমণ্ডল ভাঙা। এটিতে একচক্র এবং সপ্ত-অশ্ববাহী রথ আছে। অনুমান করা হচ্ছে, বালি তোলার সময় মুখমণ্ডল  ভেঙে গিয়েছে। জানা গিয়েছে, মূর্তির  উদ্ধারকার্যে রায়নার গ্রামবাসীরা সহায়তা করেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া