শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ০৪ জানুয়ারী ২০২৫ ০৩ : ৩০Pallabi Ghosh
মিল্টন সেন, হুগলি: 'অভিজিৎ গঙ্গোপাধ্যায় একজন ক্ষমতালোভী সাংসদ', শনিবার রিষড়া মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বাবুল সুপ্রিয়র সঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বচসা প্রসঙ্গে এই মন্তব্য করেছেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি। এদিন রিষড়া রেল স্টেশন সংলগ্ন মৈত্রীপথ এলাকায় রিষড়া পুরসভার উদ্যোগে আয়োজিত মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন শ্রীরামপুরের সাংসদ আইনজীবী কল্যাণ ব্যানার্জি। উপস্থিত ছিলেন চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভলগি, ডিসি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস, রিষড়া পুরসভার চেয়ারম্যান বিজয় শাগর মিশ্র, চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান অমিত রায়, বাঁশবেড়িয়া পুরসভার ভাইস চেয়ারম্যান শিল্পী চ্যাটার্জি প্রমুখ।
এদিন মঞ্চে বক্তব্য রাখার সময় বাবুল সুপ্রিয়র সঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বচসা প্রসঙ্গে কল্যাণ বলেন, 'বাবুল সুপ্রিয়কে যাতা ভাষায় গালাগাল দিয়েছেন উনি।কী করে হাইকোর্টের বিচারপতি হয়েছিলেন জানি না।বাবুল সুপ্রিয়কে গ্রেপ্তার করাবে বলেছেন। হিম্মত থাকলে করে দেখান। আসলে উনি আইনটাইন কিছু জানেন না। উনি অশ্লীল ভাষায় কথা বলতে অভ্যস্ত। কী ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারেন, আমি জানি। উনি এখনও নিজেকে হাইকোর্টের চিফ জাস্টিস ভাবেন। তাই যা খুশি তাই করছেন। একটা পাওয়ার ড্রাঙ্ক ম্যান। ক্ষমতার লোভী। ক্ষমতা নিয়ে থাকতে চান।'
শ্রীরামপুরের সাংসদ আরও বলেন, 'ওয়াকফ বিল নিয়ে চলে এলেন। এই বিল নিয়ে লড়াই চলছে। আমি এমন একটা সংসদের সাংসদ, যেখানে ৩০-৩৩ শতাংশ সংখ্যালঘু ভোট। তাঁদের জন্য আমাকে বলতে হবে। আমার এলাকায় হিন্দু ভোটার আছেন, মুসলিম ভোটার আছেন, অন্যান্য ধর্মের ভোটারও আছেন। যেটা রাজ্যের অন্যান্য যেকোনও এলাকার থেকে একেবারেই অন্যরকম। আমি বলেছি ওয়াকঅফ বিল নিয়ে লড়তে গিয়ে, আমার শরীর থেকে যখন রক্ত দিয়েছি দরকারে আরও রক্ত দেব। কিন্তু ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতিকে কোনও অবস্থাতেই নষ্ট হতে দেব না।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার