শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Harassed in a moving bus a woman dialled 100, driver detained gnr

রাজ্য | বাসে মহিলা যাত্রীদের সঙ্গে অভব্য আচরণ, ১০০ নম্বরে ডায়াল করতেই বাস থামিয়ে আটক

Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ০৪ জানুয়ারী ২০২৫ ২৩ : ২৫Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: চলন্ত বেসরকারি বাসে মহিলা যাত্রীদের সঙ্গে অভব্য আচরণ। বাস থেকেই ১০০ নম্বর ডায়াল এক মহিলা যাত্রীর। দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজায় বাস থামিয়ে দুই ব্যক্তিকে আটক করল পুলিশ। ঘটনায় পুলিশের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা। শিবপুর থানাতেও লিখিত অভিযোগ করেছেন তাঁরা। 

সূত্রের খবর, ধর্মতলা-সাঁতরাগাছি রুটের একটি বেসরকারি বাসে ধর্মতলা থেকে মহিলা সিটে বসেছিলেন দুই যুবক। একের পর এক মহিলা যাত্রী বাসে উঠে ওই দুই যুবককে সিট ছাড়তে বললে তারা শোনেনি। উল্টে কটাক্ষ করতে থাকে। অশালীনভাবে অঙ্গভঙ্গি করে বলেও অভিযোগ। অন্যান্য মহিলারাও ওই দুই ব্যক্তিকে মহিলা সিট ছাড়ার কথা বললেও দুই যুবক পাত্তা দেয়নি। এমনকী অভিযুক্তরা গালিগালাজ করে বলেও অভিযোগ। এরমধ্যেই এক মহিলা যাত্রী পুলিশের ১০০ নম্বর ডায়াল করেন। ততক্ষণে বাসটি দ্বিতীয় হুগলী সেতুর উপর উঠে পড়েছে। লোকেশন ট্র্যাক করে জানতে পারে পুলিশ। টোল প্লাজায় বাসটিকে আটকানো হয়। দ্রুত দুই অভিযুক্তকে বাস থেকে নামিয়ে আটক করে পুলিশ। অভিযোগকারী মহিলা যাত্রীদের শিবপুর থানায় নিয়ে আসা হয়। তাঁরা লিখিত অভিযোগ করেন। পুলিশের ভূমিকায় মহিলারা যথেষ্ট সন্তোষ প্রকাশ করেছেন।       

অভিযোগকারি মহিলা যাত্রীদের কথায়, বারবার ওই যুবকদের মহিলা সিট থেকে উঠতে বললেও সিট ছাড়েননি। উল্টে গালিগালাজ এবং মারতে উদ্যত হয়। ওদের আচরণে আমরা ভয় পেয়ে যাই। বাধ্য হয়ে পুলিশ ডায়াল করি এবং দ্রুত পুলিশের হস্তক্ষেপে আমরা খুশি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া