শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | শীত এলেই জমে যায় ভিড়, পিঠে পুলির চালের জন্য আজও ভরসা বিশ্বাস বাড়ির ঢেঁকি 

Kaushik Roy | ০৪ জানুয়ারী ২০২৫ ২০ : ৪০Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: শহর তো বটেই, হালফিলে গ্রামের ছেলেদের কাছেও ঢেঁকি ঠিক কী সেটা পরিষ্কার নয়। আগে অঘ্রাণ মাসে নতুন ফসল ঘরে তোলার পর ঢেঁকির আওয়াজে মুখরিত হত গ্রামের বাড়িগুলি। থাকত ঢেঁকির জন্য আলাদা ঘর। চাল তৈরিতে ব্যস্ত থাকতেন মহিলারা। ঢেঁকির পার দেওয়ার সঙ্গে তাল মিলিয়ে হয়েছে নানা গান। বর্তমানে তার জায়গায় এসেছে বিদ্যুৎ চালিত মেসিন। হারিয়ে গিয়েছে সেইসব গান। এখন শীতকাল। আর শীত মানেই পিঠে-পুলি। ভালো পিঠে-পুলির জন্য ঢেঁকি ছাটা চালের গুঁড়ো আজও বাঙালির প্রথম পছন্দের।

 

এই চাল তৈরিতে প্রথমে চাল ভিজিয়ে তারপর একটি গর্তের ভিতর ফেলে ঢেঁকিতে পার দেওয়ার পর চালুনি দিয়ে চেলে যে গুঁড়ো হয় তার স্বাদ একেবারেই অন্যরকম। আর এই অন্যরকম স্বাদের জন্য নদীয়ায় বাদকুল্লায় সুশান্ত বিশ্বাসের আশ্রম পাড়ার বাড়িতে আসেন অনেক মহিলা। ঢেঁকির পার দিয়ে চাল গুঁড়ো করে নিয়ে যান তাঁরা। ফলে শীত এলেই বিশ্বাস বাড়ির উঠান গমগম করে। গানের সঙ্গে গল্প করে ঢেঁকিতে চাল গুঁড়ো করে বেলাশেষে ফিরে যান মহিলারা। না, কোনও পারিশ্রমিক নেন না সুশান্ত।  তিনি বলেন, 'এই ঢেঁকির বয়স ১০০ বছর। বাবলা কাঠের তৈরি।

 

শীতকাল তো বটেই বছরের অন্য সময়েও লোকে প্রয়োজনমতো চাল গুঁড়ো করে নিয়ে যান।' শুধুমাত্র গ্রামীণ ঐতিহ্য বজায় রাখতেই তিনি এই ঢেঁকি রেখে দিয়েছেন। অনিমা মিত্র নামে স্থানীয় এক মহিলা জানান, বাংলাদেশে একসময় তিনি চালের গুঁড়োর পাশাপাশি চিড়েও ঢেঁকিতে কুটে নিয়ে যেতেন। ঢেঁকি ছাঁটা চালের গুঁড়োর তৈরি পিঠা খুব সুস্বাদু। সুশান্তর স্ত্রী নীলিমা বিশ্বাসও ঢেঁকিতে পার দেন। তাঁর কথায়, পরিশ্রম হলেও খাওয়ার সময় মনে হয় সার্থক। যারা জানেন তাঁরাই এর কদর বুঝবেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া