শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Body of a youth recovered from an abandoned coal mine in Asansol

রাজ্য | সারাদিনের চেষ্টাতেও শেষ রক্ষা হল না, স্থানীয় যুবকের সাহায্যে কয়লা খনি থেকে উদ্ধার নিথর দেহ

Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ০৩ জানুয়ারী ২০২৫ ০১ : ১৫Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: আসানসোলে পরিত্যক্ত একটি অবৈধ কয়লা খনিতে পড়ে গিয়েছিল যুবক। সারাদিন ধরে চেষ্টা করার পর জীবিত অবস্থায় উদ্ধার করা গেল না ভীষম রায়কে। স্থানীয় বাসিন্দার সাহায্যে তাঁর নিথর দেহ তুলে আনা হল খনি খাদান থেকে। 

শুক্রবার সকাল থেকেই উদ্ধারকাজে হাত লাগিয়েছিল কোলিয়ারির মাইন রেসকিউ টিম এবং দমকল বাহিনী। সারাদিন চেষ্টা করেও সফল হননি। অবশেষ এগিয়ে আসেন এলাকার বাসিন্দা শেখ শাহাজাদ। স্থানীয় বৈজন্তিপুরের বাসিন্দা শাহাজাদ খাদের মধ্যে নেমে প্রথমে খাদে থাকা সিঁড়ি ক্রেনের মাধ্যমে উপরে তুলে দেন। তারপরে খাদে থাকা জলে কিছুক্ষণ খোঁজার পর ভীষমের মৃতদেহ উদ্ধার করেন। শাহাজাদ জানান, এই ধরনের কাজে অভিজ্ঞতা রয়েছে। এর আগেও এই ধরনের কাজ সে করেছে। খাদের ভেতরে সাধারণত বিষাক্ত গ্যাস থাকে। কিন্তু সে তাঁর মতো করে পরীক্ষা করে দেখে নিয়েছে যে খাদে কোনও গ্যাস নেই। তারপরেই শাহাজাদ নেমে খুব তাড়াতাড়ি খাদে নেম ভীষমের দেহ উদ্ধার করেন।

শুক্রবার ভোর চারটে নাগাদ আসানসোলের জামুরিয়া থানার অন্তর্গত কুনুস্তোড়িয়া এরিয়ার নর্থ সিয়ারসোল খোলা মুখ খনি সংগলগ্ন এক পরিত্যক্ত অবৈধ কয়লা খনিতে পড়ে যান ভীষম। বছর ৩৮-এর ওই যুবকের বাড়ি আসানসোলের রানিগঞ্জের মহাবীর কোলিয়ারির যাদব পাড়ায়। প্রায় ১৩০ ফুট গভীর খনিতে পড়ে গিয়েছিলেন তিনি। ঘটনার খবর পেয়ে উদ্ধারকাজে নামে রেসকিউ টিম এবং দমকল বাহিনী। কিন্তু সারাদিনের প্রচেষ্টার পরেই তারা ব্যর্থ হন। অবশেষে শাহাজাদের সহায়তায় এদিন বিকেলে উদ্ধার করা হয় ভীষমের দেহ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া