শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ০৩ জানুয়ারী ২০২৫ ২৩ : ০২Sumit Chakraborty
বিভাস ভট্টাচার্য : নিরাপত্তা নিয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হস্তক্ষেপ চাইলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও মালদার ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। যদিও এটা তাঁর নিজের জন্য নয়। জেলায় যে সমস্ত পদাধিকারীরা রাজ্য সরকারের দেওয়া নিরাপত্তা পেয়ে থাকেন তাঁদের সকলের কথাই তিনি মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন বলে কৃষ্ণেন্দু বলেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে একেবারে নিজের এলাকায় খুন হন মালদা জেলার তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি এবং কাউন্সিলর দুলাল সরকার। তাড়া করে একটি দোকানে ঢুকে দুষ্কৃতীরা তাঁকে গুলি করে হত্যা করে। ঘটনার জন্য জেলা পুলিশের প্রবল সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। নবান্নে সরকারি মিটিং চলাকালীন তিনি বিষয়টি সম্পর্কে বলতে গিয়ে জেলা পুলিশ সুপারের ব্যর্থতার কথা তুলে ধরেন। বলেন, দুলাল সরকারের নিরাপত্তারক্ষী তুলে নেওয়া হয়েছিল। যেটা তিনি জানতেন না। পাশাপাশি মন্ত্রী ফিরহাদ হাকিমকে নির্দেশ দেন মালদায় যাওয়ার জন্য।
শুক্রবার সরকারি নিরাপত্তা প্রসঙ্গে বলতে গিয়ে কৃষ্ণেন্দু জানান, তিনি মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন, যে বা যারা রাজ্য সরকারের নিরাপত্তারক্ষী পেয়ে থাকেন তাঁদের নিরাপত্তা ব্যবস্থা সময়ে সময়ে যেন পর্যালোচনা করে সেই অনুযায়ী বাড়ানো বা প্রয়োজনে কমানো হয়। আজকাল.ইন-কে কৃষ্ণেন্দু বলেন, 'বাম আমলে একাধিকবার আমার উপর বোমা বা গুলি নিয়ে হামলা হয়েছে। আমি নিজে এতটুকুও ভয় পাই না। কিন্তু এই ঘটনার পর আমি মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছি যে বা যারা রাজ্য সরকারের দেওয়া নিরাপত্তা পেয়ে থাকেন তাঁদের নিরাপত্তা ব্যবস্থা যেন সময়ে সময়ে পর্যালোচনা করা হয়।'
এর পাশাপাশি রাজ্যের প্রতিমন্ত্রী এবং মালদার মোথাবাড়ি বিধানসভার বিধায়ক সাবিনা ইয়াসমিন জানান, এই ঘটনার পিছনে যে মাথা রয়েছে তাকে ধরতে হবে। সেইসঙ্গে পুলিশকে আরও সক্রিয় হতে হবে। পাশাপাশি তিনি জানান, বৃহস্পতিবারের ঘটনার পর তিনি তাঁর নিরাপত্তা রক্ষীদের নির্দেশ দিয়েছেন যেন নিরাপত্তায় এতটুকু কোথাও ফাঁক না থাকে।
সাবিনা বলেন, 'আমি নিরাপত্তা রক্ষীদের বলতাম আমি যখন কোথাও কোনও সভা করব তখন যেন তাঁরা আমার থেকে কিছুটা দূরত্ব বজায় রাখেন। কিন্তু বৃহস্পতিবারের ঘটনার পর আমি সবাইকে ডেকে বলেছি কোনো সময়েই কাছ ছাড়া হওয়া যাবে না।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার