শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | শিল্পক্ষেত্রে সমস্যা দেখা দিলেও সমাধানে উদ্যোগী রাজ্য সরকার, আশ্বাসের বার্তা চন্দ্রনাথ সিনহার

Kaushik Roy | ০৩ জানুয়ারী ২০২৫ ২২ : ২৫Kaushik Roy

মিল্টন সেন: শিল্প চালিয়ে নিয়ে যেতে বা নতুন শিল্প স্থাপনের ক্ষেত্রে মাঝেমধ্যেই দেখা দেয় নানা সমস্যা। যাবতীয় সমস্যা সমাধানে উদ্যোগী রাজ্য সরকার। সমস্যা শুনতে প্রায়শই করা হয় ক্যাম্প। জানা গেল, এই ক্যাম্পে ইতিমধ্যেই জমা পড়েছে ছ’লক্ষ আবেদন। আগামী ৩০ জানুয়ারির মধ্যে যাবতীয় আবেদন খতিয়ে দেখে সমাধান করবে রাজ্য। হুগলির চুঁচুড়া রবীন্দ্র ভবনে আয়োজিত সিনার্জিতে এই কথা জানালেন রাজ্যের ক্ষু্দ্র, ছোট ও মাঝারি শিল্প দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। হুগলি জেলা সিনার্জি অনুষ্ঠানের শুভ সূচনা করেন তিনি। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, শিল্প দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ পান্ডে, হুগলি জেলা শাসক মুক্তা আর্য, সভাধিপতি রঞ্জন ধারা সহ জেলা আধিকারিক ও জন প্রতিনিধিরা।

 

বেচারাম মান্না জানান, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের সমন্বয়ের মাধ্যমে শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়াই এই সিনার্জির উদ্দেশ্য। রাজেশ পান্ডে জানান, ‘একটা শিল্প গড়ে তুলতে যে যে দপ্তরের সহযোগিতা লাগে প্রশাসনের দায়িত্ত্ব সব দপ্তরের সমন্বয় করা। গত এক বছরে অনেক নতুন সিস্টেম চালু করা হয়েছে। হুগলি জেলায় অনেকগুলো ই-কমার্সের লজিস্টিক হাব তৈরি হয়েছে’। অনুষ্ঠানে শিল্পোদ্যোগীরা তাঁদের নানা অভাব অভিযোগের কথা জানান। অনেকে বলেন, স্কুলের পোশাক তৈরি করলেও তাঁরা ক্লাস্টারে কাজ পাচ্ছেন না। এখানে বিদ্যুৎ খরচ অনেক বেশি। প্রতি ইউনিট ৮ টাকা ৬ পয়সা।

 

শিল্পকে এগিয়ে নিয়ে যেতে হলে বিদ্যুৎ খরচ কমাতে হবে। আবার জানা যায়, সিঙ্গুর জুয়েলারি ক্লাস্টারে বহু লোক কাজ করেন। কিন্তু ওই শিল্প সরকারি কোনও সাহায্য পায়নি। হুগলি মোটর্সের কর্ণধার শেখ নাসিরুদ্দিন বলেন, ‘ইভি হাব করার জন্য সরকারি জমি দিলে সুবিধা হয়। পাশাপাশি দূষন নিয়ন্ত্রণের শংসাপত্র পেতে হলদিয়ার একটি নির্দিষ্ট সংস্থার উপর নির্ভর করতে হয়। তাতে খরচ অনেক বেশি’। প্রিন্সিপাল সেক্রেটারি আশ্বাস দেন, আলোচনায় যে সমস্ত বিষয় উঠে এল তা গুরুত্ব সহকারে দেখা হবে। জেলা শাসকের সঙ্গে কথা বলে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা সিদ্ধান্ত নেবেন।

 

ছবি: পার্থ রাহা


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া