শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ০৩ জানুয়ারী ২০২৫ ১৯ : ০২Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার নবান্ন সভাঘরের বৈঠকে একাধিক বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী কাউন্সিলর থকে মন্ত্রী, আমলা, সকলকে কড়া বার্তা দিয়েছেন। ক্ষোভ প্রকাশ করেছেন দেউচা পাঁচামি প্রসঙ্গে। ঠিক তার পরের দিনই, অর্থাৎ শুক্রবার বীরভূমে পৌঁছলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। বোলপুরে পৌঁছে মুখ্যসচিব জানান, মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প দ্রুত বাস্তবায়িত করার জন্যই কথা বলতে গিয়েছেন তাঁরা।
২ জানুয়ারি নবান্নের প্রশাসনিক বৈঠকে দেউচা-পাঁচামি প্রকল্পের কাজে ধীরগতি এবং জমি অধিগ্রহণে খামখেয়ালিপনার জন্য জেলা শাসক বিধান রায়কে তীব্র ভর্ৎসনা করেন মুখ্যমন্ত্রী। তিনি ক্ষোভ প্রকাশ করে জানান, জমি অধিগ্রহণ সুষ্ঠভাবে হয়নি এবং প্রকল্পের কাজ অনেকটাই থমকে গেছে।
তারপরেই মুখ্যসচিব, রাজ্যপুলিশের ডিজি-সহ উচ্চস্তরের প্রশাসনিক কর্তাদের বীরভূম সফর। মহম্মদবাজার পঞ্চায়েত সমিতির দপ্তরের বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, পিডিসিএল-এর সচিব পিবি সেলিম, জেলা শাসক বিধান রায়, এডিজি (পশ্চিমাঞ্চল) অশোক প্রসাদ, ডিআইজি (বর্ধমান রেঞ্জ) শ্যাম সিং, জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়, এবং বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, এবং অন্যান্য প্রশাসনিক ও পুলিশ আধিকারিকরা।
উল্লেখ্য, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম খোলা মুখ কয়লা খনি প্রকল্প দেউচা-পাঁচামির জন্য এখনও বহু মানুষ জমি দিতে অস্বীকার করছেন। যেসব জমি অধিগ্রহণ করা হয়েছে, সেখানেও জমির সঠিক মূল্য ও চাকরির প্রতিশ্রুতি পূরণ হয়নি বলে অভিযোগ। এই নিয়ে বহু আদিবাসী সংগঠন আন্দোলন চালিয়ে যাচ্ছে। এদিন বৈঠকের আগে মুখ্যসচিব মনোজ পন্থ বলেন, ‘আমরা একটি গুরুত্বপূর্ণ বৈঠক করব এবং স্থানীয় আদিবাসী মানুষজনের সঙ্গে কথা বলব। মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই সফর’
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার