শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | কোটি টাকার লুটপাটের পর গৃহস্থের বাড়িতেই জমিয়ে রান্না-খাওয়া, সঙ্গে আমেজে সুরাপান, চোরেদের কীর্তিতে তোলপাড় বর্ধমান

RD | ০২ জানুয়ারী ২০২৫ ০৩ : ৫৩Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: বর্ধমান শহরের বড়নীলপুর উত্তরপাড়ার বাসিন্দা মৃত্যুঞ্জয় দাস। নববর্ষ উপলক্ষ্যে তিনি সপরিবারে তাঁর শ্বশুরবাড়ির শহর কাঞ্চননগর গিয়েছিলেন। মঙ্গলবার রাতে তাঁরা সেখানেই ছিলেন। বুধবার সকালে ফিরে দেখেন বাড়ির সদর দরজার তালা ভাঙা। বাড়ির ভিতর ঢুকে দেখেন আলমারি ভেঙে সবকিছু তছনছ করে দেওয়া হয়েছে।

আলমারি থেকে প্রায় ১০ ভরি সোনা ও নগদ ৫০ হাজার টাকা  লুট করে চম্পট দিয়েছে চোরের দল। শুধু তাই নয়, চুরির আগে রীতিমতো বাড়িতে রান্না করে তারা খাওয়া-দাওয়া করে। ডিমভাজা ও মুড়ির সঙ্গে ডাইনিংয়ে বসেছিল মদের আসর।

রেল কর্মী মৃত্যুঞ্জয় দাস জানান, তাঁর বাড়ির রান্না ঘরে থাকা ফ্রিজ থেকে ডিম বের করে তা ভেজে সুরাপান করেছিল চোরেরা। এক আধটা নয়, ৮ খানা ডিম ফ্রিজ থেকে বের করে ভাজা হয় গ্যাসওভেনে। এমনকি লুটপাট চালিয়ে পালানোর সময় মৃত্যুঞ্জয়বাবুর স্ত্রীর একটি নতুন স্কুটার নিয়েও পালিয়েছে চোরেরা।

বড়নীলপুর উত্তরপাড়ায় চোরেদের এই কীর্তি সামনে আসতেই অবাক স্থানীয়রা। গৃহকর্তার শ্যালক রাজু দাস জানান,শুধু চুরি নয় ঘরের মধ্যেই রীতিমতো রান্না করে খাওয়া-দাওয়াও করেছে চোরেরা। এতো একেবারে নতুন ধরনের ব্যাপার। বর্ধমান থানায় অভিযোগের পরিপেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করেছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া