শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০২ জানুয়ারী ২০২৫ ০২ : ২০Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: বেআইনিভাবে বিদেশে আর্থিক লেনদেন এবং বিটকয়েনের ব্যবসা চালানোর অভিযোগে মঙ্গলবার সকাল থেকে মুর্শিদাবাদের বড়ঞা থানা এলাকার দু'টি জায়গায় তল্লাশি চালালেন ইডি-র আধিকারিকেরা। বৃহস্পতিবার সকালে নিমা গ্রামের বাসিন্দা রাহি শেখের (৩৮) বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা। এরপর তাঁরা গ্রামশালিকা-ডাকবাংলো মোড়ে রাহি-র একটি ট্রাভেল এজেন্সির দোকানে যান। কান্দি থানার জেমো গ্রামের বাসিন্দা রাহি গত বেশ কয়েক বছর ধরে নিজের শ্বশুরবাড়িতে নিমা গ্রামে থাকতেন বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে খবর, বড়ঞা থানার ডাকবাংলো মোড় এলাকায় রাহির, সীমা-রীমা ট্যুর এন্ড ট্রাভেল নামে একটি দোকান রয়েছে। এলাকায় সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত রাহির ওই দোকান থেকে মূলত বিভিন্ন অনলাইন সংস্থায় লেনদেন এবং ট্রেন ও বিমানের টিকিট কাটার জন্য লোকজন জড়ো হতো। সূত্রের খবর, সম্প্রতি রাহি নিজের ওই দোকান থেকে 'বেআইনিভাবে' বিদেশে অর্থ লেনদেন করা শুরু করেছিলেন। এর পাশাপাশি তাঁর ওই দোকান থেকে বিটকয়েনের ব্যবসা শুরু হয়েছিল বলেও অভিযোগ।
সম্প্রতি মুর্শিদাবাদের নওদা এবং হরিহরপাড়া এলাকায় রাজ্য পুলিশ এবং অসম পুলিশের এসটিএফ যৌথ অভিযান চালিয়ে চার জঙ্গিকে গ্রেপ্তার করেছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে ধৃত জঙ্গিরা পশ্চিমবঙ্গে সংগঠন বাড়ানোর জন্য বিদেশ থেকে অর্থ সাহায্য পেয়েছিল। কে বা কারা তাদেরকে অর্থ সাহায্য করেছিল তা এখনও তদন্ত করে দেখছে এসটিএফ।
এরই মধ্যে বিদেশ থেকে 'বেআইনিভাবে' অর্থ লেনদেনের অভিযোগে মুর্শিদাবাদের বড়ঞা এলাকায় ইডি-র অভিযানে চাঞ্চল্য ছড়িয়েছে। অনেকেরই সন্দেহ, প্রত্যন্ত এলাকার এই সমস্ত অনলাইন লেনদেন সংস্থাগুলোকে ব্যবহার করে জঙ্গিদের তহবিল পোক্ত করা হচ্ছে।
সকাল থেকে প্রায় সাত ঘন্টা ধরে তল্লাশি অভিযান চালানোর পর বৃহস্পতিবার সন্ধে নাগাদ রাহির বাড়ি থেকে কয়েকটি ব্যাগ ভর্তি কাগজ ও ব্যাঙ্কিং লেনদেনের নথিপত্র বাজেয়াপ্ত করে নিয়ে বেরিয়ে যান কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার