শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | সিদ্ধান্ত নেওয়া হবে শীঘ্রই, রেল কর্তৃপক্ষের আশ্বাসের পর বন্ধ প্রতিবাদ আন্দোলন

Kaushik Roy | ০২ জানুয়ারী ২০২৫ ০১ : ০২Kaushik Roy

মিল্টন সেন: রেল কর্তৃপক্ষের সাময়িক আশ্বাসের পর বন্ধ রাখা হল সিঙ্গুরবাসীর প্রতিবাদ আন্দোলন। পূর্ব রেলের ডিআরএম জানিয়েছেন, ঊর্ধ্বতন কতৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। উল্লেখ্য, বুধবার সকালে আন্দোলনের জেরে আটকে যায় সিঙ্গুর আন্দোলন লোকাল। বিক্ষোভের জেরে তারকেশ্বরের দিকে রওনা দিতে পারেনি ট্রেনটি। বাধ্য হয়ে সিঙ্গুর থেকেই ঘুরে আবার হাওড়া ফিরে যেতে হয় ট্রেনটিকে। তবে এদিন কোনও প্রতিবাদ বিক্ষোভ ছিল না। রেল কর্তৃপক্ষের আশ্বাসের স্বাভাবিক হয় পরিষেবা। বৃহস্পতিবার পূর্ব রেলের ঘোষিত সময়সূচী অনুযায়ী, আপ হাওড়া তারকেশ্বর লোকাল ট্রেনটি সিঙ্গুর স্টেশন ছেড়ে রওনা দেয় তারকেশ্বরের দিকে। ট্রেনটিকে আটকে বছরের প্রথম দিনেই বিক্ষোভ ও প্রতিবাদে সামিল হয়েছিলেন মন্ত্রী বেচারাম মান্না, বিধায়ক করবী মান্না সহ সিঙ্গুরের অসংখ্য মানুষ।

 

এদিন সিঙ্গুর স্টেশন চত্বরে ছিল ব্যাপক পুলিশি নিরাপত্তা ব্যবস্থা। তবে কোনও প্রকার বাধা ছাড়াই ট্রেনটি সিঙ্গুর স্টেশন ছেড়ে রওনা দেয় তারকেশ্বরের উদ্দেশ্যে। রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না জানান, ‘আমরা ডিআরএমকে স্মারকলিপি দিয়েছি। তিনি বলেছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই আশ্বাসেই আপাতত আমরা আন্দোলন স্থগিত রেখেছি। রেলের পরবর্তী পদক্ষেপ দেখার পর আমরা পুনরায় সিদ্ধান্ত নেব। প্রয়োজনে বৃহত্তর আন্দোলনে যাওয়া হবে’। সিঙ্গুর রেল স্টেশনে নিত্যদিন বহু যাত্রীর ভিড় হয়। সেই কারণে সিঙ্গুর থেকে এই ট্রেনটা চালানো খুব জরুরি। সেই কথা ভেবেই তৎকালীন রেলমন্ত্রী মমতা ব্যানার্জি এই ট্রেন চালু করেছিলেন। বেচারাম মান্নার অভিযোগ, ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক অভিসন্ধির আর সিঙ্গুরের ইতিহাসকে মুছে দেওয়ার জন্য এই ট্রেন তুলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল।

 

ছবি: পার্থ রাহা


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া