শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ০২ জানুয়ারী ২০২৫ ২৩ : ২৫Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ইতিহাসের বিচারে কোচবিহার রাজবাড়ি খুব বেশি পুরনো নয়। বয়স মোটামুটি ১৩৮ বছর। তবে তার ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। কোচবিহারের এই প্রাসাদ ভিক্টোরিয়ান জুবিলি প্যালেস বা রাজবাড়ি নামেও পরিচিত। কোচবিহারের সবচেয়ে আইকনিক এবং বিখ্যাত স্থান। ১৮৮৭ সালে লন্ডনের বাকিংহ্যাম প্যালেসের অনুকরণে এই স্থাপত্য গড়ে তোলা হয়। কোচবিহারে তখন মহারাজা নৃপেন্দ্র নারায়ণের আমল। হেরিটেজ শহর হিসেব কোচবিহার চিহ্নিত হওয়ার পিছনে অন্যতম কারণ এই প্রাসাদ।
আগে কোচবিহার রাজবাড়ি ছিল তিনতলা। ১৮৯৭ সালে অসমের বিধ্বংসী ভূমিকম্পে ওপরের তলটি ভেঙে পড়ে। প্রাসাদের মোট আয়তন ৫১,০০০ বর্গফুট। মূল কাঠামো ৩৯৫ ফুট লম্বা এবং ২৯৬ ফুট চওড়া। একতলা ও দোতলার সামনের দিকে আছে খিলানযুক্ত বারান্দা। মাঝখানের প্রাঙ্গণ দিয়ে দরবার হলে ঢুকতে হয়। সেখানে দেখবেন অসাধারণ সুন্দর ধাতব গম্বুজ। তার ওপর চোঙের মতো আকারের ঘুলঘুলি। গোটা স্থাপত্য জুড়ে ইউরোপীয় রেনেসাঁস-এর প্রভাব। প্রসাধন ঘর, শোয়ার ঘর, বসার ঘর, খাওয়ার ঘর, বিলিয়ার্ড ঘর, গ্রন্থাগার, তোষাখানা, দেখার মতো। ভিতরে একটি ছোট্ট সুন্দর সুসজ্জিত উদ্যান রয়েছে এবং একটি পুকুর রয়েছে। যেখানে মাছ ছাড়াও কচ্ছপ দেখা যায়।
কোচবিহারের রাজবাড়ী কীভাবে যাবেন ভাবছেন? কলকাতা থেকে রেলপথ এবং সড়কপথে খুব সহজেই কোচবিহার পৌঁছনো যায়। কলকাতা থেকে দূরত্ব মোটামুটি ৭১০ কিলোমিটার। শিয়ালদহ কিংবা হাওড়া থেকে আপনি কোচবিহারগামী বেশ কয়েকটি ট্রেন পাবেন। যেমন তিস্তা তোর্সা, কামরূপ, উত্তরবঙ্গ এক্সপ্রেস। ট্রেনে করে নিউ কোচবিহার স্টেশনে নামতে হবে। সেখান থেকে কোচবিহার রাজবাড়ী আসতে গাড়িতে লাগবে ১৫ টাকা ভাড়া। শহরেই অনেক থাকা ও খাওয়ার জায়গা রয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার